হবিগঞ্জ বাহবলে পরিমাপে কম দেওয়ায় ২টি পেট্রোল পাম্প কে ৫০হাজার টাকা অর্থদন্ড।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চেরাগ আলী পেট্রোল পাম্পপে পরিমাপে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়!

রবিবার ০৭ আগষ্ট দুপুরে বাহুবল উপজেলায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর!

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ায় বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্প কে ২০,০০০ টাকা এবং মিরপুরের নিরাপদ পেট্রোল পাম্প কে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯ সিপিসি- ১এর একটি টিম।