সাফিউল ইসলাম রকি : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএসসি জিপিএ ২.৫০ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন । তাদের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চালু করা হক। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য S.S.C GPA 2.50 করতে হবে । এছাড়াও তারা আরো… Continue reading জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএসসি জিপিএ ২.৫০ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
Author: দৈনিক ঊনসত্তর
“আমরা সুরের পাখি” ইসলামিক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ.
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ২০১৯ সালে গড়ে উঠা সংগঠন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় পবিত্র রমজান মাস ব্যাপী আমরা সুরের পাখি নামক ইসলামী গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
‘চার দিন ধরি পানির নিচে। দোখানের চারো-মুখা পানি। খিনরা মানুষ নাই। পানির মাঝে বেছা-বিখি নাই। আগে দিনো ১০০ তনে ২০০ বস্তা পিয়াইজ (পেঁয়াজ) বেছতাম (বিক্রি করতেন)। এখন দিনে পাঁচ তনে দশ বস্তা (৫ থেকে ১০ বস্তা) বেছি। কোনো দিন কাস্টমার আয় না, বিখি ওয় না।’—কথাগুলো বলছিলেন সিলেট নগরের পাইকারি বাজার কালীঘাট পেঁয়াজ পট্টির ব্যবসায়ী শশাঙ্ক… Continue reading সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
গ্যাসের দাম তিনগুণ হচ্ছে ইউরোপে, এলএনজির বাজার অস্থিরের আশঙ্কা
চলতি বছর তীব্র শীতের মুখোমুখি হতে পারে ইউরোপ। শীত কিংবা তুষারঝড়ের সময় অঞ্চলটিতে গ্যাসের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে মহাদেশটি। এমন পরিস্থিতিতে রাইস্টাড এনার্জির বিশ্লেষকরা জানিয়েছেন, তীব্র শীতের আবহাওয়ায় রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে যথেষ্ট এলএনজি নাও পাওয়া যেতে পারে। ফলে সে সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম… Continue reading গ্যাসের দাম তিনগুণ হচ্ছে ইউরোপে, এলএনজির বাজার অস্থিরের আশঙ্কা
যুক্তরাজ্যে মূল্যস্ফীতির রেকর্ড, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ
যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ১৯৮২ সালের পর সর্বোচ্চ হয়েছে। এতে সেখানের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ বাড়ছে। বুধবার (১৮ মে) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে নয় শতাংশে দাঁড়িয়েছে,… Continue reading যুক্তরাজ্যে মূল্যস্ফীতির রেকর্ড, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ
ইনস্টাগ্রামে জাদেজাকে আনফলো চেন্নাইয়ের, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
তবে অধিনায়কত্ব ও জাদেজা—দুটির রসায়ন যে ঠিক জমছিল না, সেটি দেখা গেছে প্রায় শুরু থেকেই। ধীরে ধীরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই। ১০ ম্যাচ খেলে ১৯.৩৩ গড়ে ১১৬ রানের সঙ্গে ৪৯.৬০ গড়ে ৫ উইকেট—মাঠে নিজেকে হারিয়ে খুঁজছিলেন জাদেজাও।
আগুয়েরোকে ‘অমর’ করল ম্যানচেস্টার সিটি
বেশ আয়োজন করেই উপলক্ষটা উদ্যাপন করছে ম্যানচেস্টার সিটি। উদ্যাপনের সবচেয়ে বড় অনুষঙ্গের উদ্বোধন হয়ে গেছে আজ। সের্হিও আগুয়েরোর সে উদ্যাপনটাকে ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এবার সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হলো।
মাথায় বৈদ্যুতিক পাখা পড়ে আহত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ
মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে
সাকিবকে নিয়ে আলোচনা শ্রীলঙ্কা দলেও
সাকিব আল হাসানের চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে শুধু বাংলাদেশ দলে নয়, আলোচনা আছে শ্রীলঙ্কা দলেও। করোনা নেগেটিভ হওয়ার পর নাটকীয়ভাবে প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ অলরাউন্ডারের।
শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার
শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রত্যেক সংসদ সদস্যের নিরাপত্তায় ছয়জন পুলিশ সদস্য ও একজন উপপরিদর্শক (এসআই) নিয়োজিত থাকবেন।