প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘লেখাপড়া খুবই দরকার, কিন্তু এই লেখাপড়ার নামে তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না। আমরা এখন চাচ্ছি খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই… Continue reading লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
Category: জাতীয়
পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ায় বাজারে এর প্রভাব পড়বে বলে আশার করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে, উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি ও পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা এবং এটাকে প্রতিষ্ঠিত করা। আজ রোববার (১৭ মার্চ) রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত… Continue reading পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
সরকারের প্রচেষ্টা হচ্ছে জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করা : পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটির নাবিক দুটোকেই সুষ্ঠুভাবে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করাটাই সরকারের প্রচেষ্ঠা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি… Continue reading সরকারের প্রচেষ্টা হচ্ছে জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করা : পররাষ্ট্রমন্ত্রী
তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, অফশোর বিডিংয়ে (নিলামে) অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সব ধরনের ট্যাক্স থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়াও অনেক সুবিধা দেওয়ায় বিদেশি কোম্পানিও নিলামে আগ্রহী হবে। আজ সোমবার (১১ মার্চ) দুপুরে পেট্রোবাংলায় অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। এ সময়… Continue reading তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু সোমবার
আজ রোববার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকেই দেশটিতে শুরু হচ্ছে তারাবি নামাজ আদায়। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে সৌদি আরবে মুসলিমরা রোজা রাখতে শুরু করবেন। খবর আরব নিউজের। ইসলামি ক্যালেন্ডার অনুসারে হিজরি বছরের নবম মাস রমজান। এ মাসের পুরোটা জুড়েই মুসলিমরা ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন আল্লাহ… Continue reading সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু সোমবার
৮ দিনে প্রবাসী আয় ৫১.২৯ কোটি ডলার
চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। আজ রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, চলতি মাসের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত… Continue reading ৮ দিনে প্রবাসী আয় ৫১.২৯ কোটি ডলার
সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে। তিনি বলেন, ‘নিচ্ছিদ্র নজরদারি এবং আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে ‘স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স এন্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে।’ শেখ হাসিনা আজ সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ডার… Continue reading সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। কমিটিতে পুলিশ, রাজউক, ফায়ার সার্ভিস, বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি… Continue reading বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট
রমজানে ৫০ লাখ পরিবারকে সাশ্রয়ী মূল্যে চাল দেয়া হবে : খাদ্যমন্ত্রী
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল সাশ্রয়ী মূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল… Continue reading রমজানে ৫০ লাখ পরিবারকে সাশ্রয়ী মূল্যে চাল দেয়া হবে : খাদ্যমন্ত্রী
চট্টগ্রাম ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি পালন
চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারীদের পেনশন প্রদান নিয়ে গড়িমসি, মাস্টার রোলে কর্মরত শ্রমিকদের তিনমাস বেতন বকেয়া ও মাস্টাররোল কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আজ রবিবার ৩ মার্চ চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম ওয়াসা দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর লোকমান ,সাধারণ সন্পাদক মো তাজুল ইসলাম , কার্যকরী… Continue reading চট্টগ্রাম ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি পালন