দুদক কর্মকর্তা কামরুলের সহযোগী পলাশ ধর গ্রেপ্তার

গরীর হাজারী গলির ঐশী হুলিয়াম নামের স্বর্ণ দোকানের মালিক পরিমল ধরের কাছে ২০ লাখ টাকা চেয়ে প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া দুদকের কর্মকর্তা মো. কামরুল হুদার সহযোগী স্বর্ণালী জুয়েলার্সের মালিক পলাশ ধর কে গতকাল বৃহস্পতিবার বিকেল পটিয়ার মনসার টেক এলাকা নিজ প্রতিষ্ঠান থেকে পাঁচলাইশ থানার এসআই দীপক এর নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়। পাঁচলাইশ থানার… Continue reading দুদক কর্মকর্তা কামরুলের সহযোগী পলাশ ধর গ্রেপ্তার

আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট… Continue reading আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের

ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ রায় দিয়েছে। আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা চালাবে না। গণহত্যা প্রতিরোধে কী করা হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দিতে হবে। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- দক্ষিণ আফ্রিকার… Continue reading গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের

শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ

শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ। সম্পত্তির লোভে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় হাসান আলী নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ টুকরো করে স্কুল ব্যাগে ভরে সমুদ্র সৈকত এলাকায় ফেলে দেওয়ার লোমহর্ষক জবানবন্দী দিয়েছে গ্রেপ্তার পুত্রবধূ আনারকলী। স্বামী ও ভাসুর মিলে হত্যার পর শ্বশুরের লাশ গুম করতে নিজের সহযোগিতার কথাও জবানবন্দীতে… Continue reading শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ

বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সম্প্রতি তারেক রহমানের দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারার ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ সাত জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) আইনজীবী নাহিদ সুলতানা যুথী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের… Continue reading বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন ২ বিচারপতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে টানা ৩০ মিনিটের মতো বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় কোর্টের শুনানিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থি আইনজীবীরা শেইম-শেইম বলে… Continue reading আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন ২ বিচারপতি

শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিচার চলবে : আপিল বিভাগ

শ্রম আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার চলবে। অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, তা বহাল রেখেছেন উচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ রোববার (২০ আগস্ট) সকালে এ রায় দেন। সেই সঙ্গে গত ৮ আগস্ট এ মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের মামলা রিট খারিজ করে… Continue reading শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিচার চলবে : আপিল বিভাগ

জয়কে হত্যাচেষ্টা : মাহমুদুর রহমান-শফিক রেহমানের ৭ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হত্যার ষড়যন্ত্র মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৫জনকে পৃৃথক দুই ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার… Continue reading জয়কে হত্যাচেষ্টা : মাহমুদুর রহমান-শফিক রেহমানের ৭ বছরের কারাদণ্ড

সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক। আজ বুধবার (১৬ আগস্ট) ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার… Continue reading সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি

শততম বার পেছালো সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০০তম বার পেছালো। সোমবার (৭ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আদালতে শেরেবাংলা… Continue reading শততম বার পেছালো সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন