সোমালিয়া উপকূলে নোঙর করেছে ‘এমভি আবদুল্লাহ’, জানা যায়নি দাবিদাওয়া

ভারত মহাসাগরের জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলে নোঙর করেছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে, দস্যুদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এমনকি, জানা যায়নি দাবিদাওয়া। মাকসুদ আলম বলেন, জাহাজে থাকা নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমরা জোর… Continue reading সোমালিয়া উপকূলে নোঙর করেছে ‘এমভি আবদুল্লাহ’, জানা যায়নি দাবিদাওয়া

গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩

গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩। যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে মানবিক সহায়তাপণ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে ছয়জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। আহতদের গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি। খবর আলজাজিরার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাহায্যপণ্য নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের… Continue reading গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩

খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা

১০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসে থাকা এক হাসপাতালে অভিযান চালায়। কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রাখার পর সেখানে এ অভিযান চালানো হয়। হাসপাতালটির পরিচালনাকারি সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ কথা জানায়। পিআরসিএস-এর এক বিবৃতিতে বলা হয়, “দখলদার (ইসরায়েলি) বাহিনী আল-আমাল হাসপাতালে হামলা চালায় ও সেখানে… Continue reading খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের… Continue reading প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক

গাজার দক্ষিণাঞ্চলে রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় এখনকার মূল যুদ্ধক্ষেত্র খান ইউনুসে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খান ইউনুসে রোববার… Continue reading দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক

গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের

ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ রায় দিয়েছে। আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা চালাবে না। গণহত্যা প্রতিরোধে কী করা হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দিতে হবে। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- দক্ষিণ আফ্রিকার… Continue reading গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের

স্বর্ণের খনি ধসে মালিতে নিহত ৭০

আফ্রিকার দেশ মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে একটি স্বর্ণের খনি ধসে পড়ার যে ঘটনা ঘটেছিল, তাতে ৭০ জন মারা যাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মালির জিওলজি ও মাইনিং অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা খনি ধসের এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার। মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কানগাবা শহরের কাউন্সিলর ও সোনার খনির একজন কর্মকর্তা ওমার সিদিবে বার্তা সংস্থা এএফপির… Continue reading স্বর্ণের খনি ধসে মালিতে নিহত ৭০

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৭

যুক্তরাষ্ট্রের শিকাগোর দুটি বড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী যুবক। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার (২১ জানুয়ারি) বন্দুক হামলার এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রোমিও ন্যান্স। তাকে এখনও ধরা যায়নি। তবে ন্যান্সের ছবি এবং তার গাড়ির ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, কেউ তাকে অথবা গাড়িটিকে দেখলে যেন তাৎক্ষণিক… Continue reading বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৭

বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার

বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার। বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে আটটি আন্তর্জাতিক সংস্থা। সেখানে বাংলাদেশ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি ও সেই দাবিতে বিরোধীদের বিক্ষোভের কথাও উঠে এসেছে। বেশ কয়েকটি সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরাসরি ‘বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে সহিংসতা অবলম্বন… Continue reading বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার

হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে বলে তিনি বিশ্বাস করেন। সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না’। হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান তিনি। একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে… Continue reading হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে : বাইডেন