স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণ করা হবে। তিনি বলেন, ‘আমি এবং প্রতিমন্ত্রী দুজনেই প্রধানমন্ত্রীর প্রত্যাশাটা বুঝি ও জানি। আমরা সেভাবেই কাজ এগিয়ে নিতে চাই যাতে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণ হয়।’ সামন্ত লাল সেন আজ সোমবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে… Continue reading স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি ছয়জন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮৭১ জন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯ জন

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৫৯ জন। আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সারাদেশে চলতি বছরে সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৯ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। যার সংখ্যা… Continue reading ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চার দিনে ৯ হাজারের বেশি রোগী

সারাদেশে প্রতিদিন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্ত বেড়েই চলছে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই রোগ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনেই ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন… Continue reading বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চার দিনে ৯ হাজারের বেশি রোগী

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন। মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৪২ জন এবং ঢাকা… Continue reading ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গু: মৃত্যু ছাড়ালো ৪৫০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৩৬ জন এবং ঢাকা সিটির বাইরের ১০৮ জন। একই সময়ে আরও ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে… Continue reading ডেঙ্গু: মৃত্যু ছাড়ালো ৪৫০

গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

সারাদেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ রোগী রেকর্ডেরও দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, গত সপ্তাহে ( ৫-১১ আগস্ট) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮ হাজার ৬০১… Continue reading গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ২৮৪৪

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি পাঁচজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৪৪ জন। আক্রান্তের দিক থেকে যা চলতি বছরের মধ্যে… Continue reading ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ২৮৪৪

বন্যা ও বৃষ্টির কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি হওয়ায় মশা বেড়েছে, আর মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। মশা কমলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে দুইশর বেশি লোক মারা গেছে এবং ৪০-৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার… Continue reading বন্যা ও বৃষ্টির কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী