গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩। যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে মানবিক সহায়তাপণ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে ছয়জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। আহতদের গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি। খবর আলজাজিরার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাহায্যপণ্য নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের… Continue reading গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩
Category: বিশেষ সংবাদ
মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ইহকালের শান্তি, পরকালের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। গাজীপুরের টঙ্গী এলাকা রূপ নেয় ধর্মীয় নগরীতে। ৫৭তম… Continue reading মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট
শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট… Continue reading আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট
বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৭
যুক্তরাষ্ট্রের শিকাগোর দুটি বড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী যুবক। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার (২১ জানুয়ারি) বন্দুক হামলার এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রোমিও ন্যান্স। তাকে এখনও ধরা যায়নি। তবে ন্যান্সের ছবি এবং তার গাড়ির ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, কেউ তাকে অথবা গাড়িটিকে দেখলে যেন তাৎক্ষণিক… Continue reading বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৭
কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এখন আর আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুঁড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে… Continue reading কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন
রপ্তানি খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এ খাতের জন্য পর্যাপ্ত তারল্য নিশ্চিত করতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের নাম হবে ‘রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল’। এটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। গ্রাহক পর্যায়ে এ তহবিল থেকে দেওয়ার ঋণের সুদ বা মুনাফার হার হবে ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের… Continue reading ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন
অ্যাসিডিটির ঘরোয়া সমাধান
অনেকেরই বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরাপেট অনুভূত হওয়া, পিঠে ও বুকে ব্যথা হয়। বেশ কিছু খাবার থেকে এটা হয়, আবার অনেক সময় না খেয়ে থাকলেও খারাপ লাগে। এই সমস্যার সমাধান কিন্তু ঘরোয়া ভাবেই সম্ভব। জেনে নিন: দারুচিনি এই মসলাটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়া ও… Continue reading অ্যাসিডিটির ঘরোয়া সমাধান
ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু
বিদায়ী ২০২২ সালে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে মারা গেছেন ২৭ জন। বছরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ২০২২ সালে ডেঙ্গুতে… Continue reading ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু
টিকার চতুর্থ ডোজ কেন নেবেন
বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশেও আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে বয়স্ক জনগোষ্ঠী, ফ্রন্টলাইনার ও অন্তঃসত্ত্বা নারীদেরকে টিকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এক ডোজ টিকার ফলে তৈরি অ্যান্টিবডি অন্তত ছয় মাস পর কমতে শুরু করে। চতুর্থ ডোজ টিকার… Continue reading টিকার চতুর্থ ডোজ কেন নেবেন
পানিতে আর্সেনিক শিশুদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তোলে: গবেষণা
বাংলাদেশে যেসব গ্রামের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি আছে, এমন এলাকায় শিশুদের মল ও পানিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ই. কোলাই (একটি ব্যাকটেরিয়া যা সাধারণত উষ্ণ রক্তের প্রাণিদের অন্ত্রের নিচের অংশে পাওয়া যায় এবং এটি ডায়রিয়ার অন্যতম কারণ) এর উচ্চ প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। এছাড়াও কম আর্সেনিক দূষণযুক্ত অঞ্চলের তুলনায় খাবার পানিতে আর্সেনিক দূষণের মাত্রা বেশি… Continue reading পানিতে আর্সেনিক শিশুদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তোলে: গবেষণা