সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশন জবির আংশিক কমিটি ঘোষনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে পরবর্তী দুই বছরের জন্য গত ৩০ সেপ্টেম্বর অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষনা করা হয়। মোঃ মুস্তাফিজুর রহমান মিলন ও ইমরান খানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস.এম সোহেলকে সভাপতি ও শেখ ফয়সাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ও ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।… Continue reading সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশন জবির আংশিক কমিটি ঘোষনা

পাঁচপুকুরিয়ার সার্বজনীন দুর্গাপূজায় মাতৃবন্দনা অনুষ্ঠান উপলক্ষে বস্ত্র বিতরণ

ফটিকছড়িস্থ পাঁচপুকুরিয়ার সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের আয়োজনে ঐকান্তিক প্রচেষ্টায় মাতৃ বন্দনা অনুষ্ঠান ৫ অক্টোবর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মায়ের ছেলের হাতের হাতে শাড়ি বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা)-এর সহসভাপতি মাস্টার মিলন নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সদস্য সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, স্বপন চক্রবর্ত্তী,… Continue reading পাঁচপুকুরিয়ার সার্বজনীন দুর্গাপূজায় মাতৃবন্দনা অনুষ্ঠান উপলক্ষে বস্ত্র বিতরণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতা

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচির ২য় দিবসে এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী হামজারবাগ বিবিরহাট পাঁচলাইশ চট্টগ্রামে  বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী নিয়ে আলোচনা, র‍্যালী, ক্বেরাত, হামদ্,… Continue reading সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতা

ধর্মপাশায় মুক্তিযোদ্ধার দুই স্ত্রীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের দুই স্ত্রীর বসত বাড়িতে হামলা ও লুট-পাটের ঘটনা ঘটেছে বলে প্রথম স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে অভিযোগ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের দ্বিতীয় স্ত্রী সাজেদা বেগম ও তৃতীয় স্ত্রী আয়শা বেগম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।… Continue reading ধর্মপাশায় মুক্তিযোদ্ধার দুই স্ত্রীর সংবাদ সম্মেলন

উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি

৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় জাতির সিরিজ। বুধবার এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাকিব আল হাসান না থাকায় সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ছিলেন বাবর আজম এবং নিউজিল্যান্ডের ছিলেন কেন উইলিয়ামসন। টাইগারদের সিরিজের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর… Continue reading উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি

দেশের সেরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট), গাজীপুর। দেশের পাঁচটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম স্থান এবং সম্মিলিত ভাবে বাংলাদেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহি… Continue reading দেশের সেরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট

ইন্টার পরীক্ষায় ফেল বার্সেলোনা

ইন্টার মিলানের কাছে হেরেছে বার্সেলোনা। মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা হোঁচট খেলো চ্যাম্পিয়ন্স লিগে। ৫ ম্যাচে গোল না খাওয়া আর টানা ৬ ম্যাচ জেতা জাভির দল চ্যাম্পিয়নস লিগে হেরে বসেছে ছন্দে থাকা ইন্টারের কাছে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ ব্যবধানে হেরে যায় স্প্যানিশ পরাশক্তি বার্সা। বিরতির ঠিক আগে কালহানাগুলোর করা একমাত্র… Continue reading ইন্টার পরীক্ষায় ফেল বার্সেলোনা

ছাত্রের অনুকরণীয় ব্যক্তিত্ব একজন শিক্ষক

একজন শিক্ষক হলেন একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক যিনি আমাদের হাত ধরেন, আমাদের মন খুলে দেন এবং আমাদের হৃদয় স্পর্শ করেন। একজন শিক্ষকের অবদানকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। বিশ্বের অধিকাংশ দেশে, শিক্ষক দিবস একটি বিশেষ দিন যেখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করা হয়। শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তিনিই শিক্ষক। আনুষ্ঠানিকভাবে… Continue reading ছাত্রের অনুকরণীয় ব্যক্তিত্ব একজন শিক্ষক

আজ শুভ বিজয়া দশমী, কৈলাসে ফিরে যাবে দেবী

শারদীয় দুর্গাপূজায় আজ শুভ বিজয়া দশমী। এই দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষ দিন আজ বুধবার (৫ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের প্রধান ধর্মীয়… Continue reading আজ শুভ বিজয়া দশমী, কৈলাসে ফিরে যাবে দেবী

অধিগ্রহনের টাকা পেতে অপরের নামে সৃজিত খতিয়ান বাতিলে চার বছর আগে মামলা করেন নিহত মোনাফ

ভূমি অফিসের দুই অফিস সহকারীর হাতে অপমানিত হন মোনাফ নামে এক ভুক্তভোগী। পরিবারের অভিযোগ অপমানের ধকল সইতে না পেরে মারা যান তিনি। রোববার অপমানের ভিডিওটি ভাইরাল হলে হাটহাজারীতে তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্তদের বিচারের দাবিতে সব শ্রেণীর পেশার মানুষ ফেইসবুকে ঝড় তোলেন। দোষিদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে বিজয় নন্দ বড়ুয়া ও… Continue reading অধিগ্রহনের টাকা পেতে অপরের নামে সৃজিত খতিয়ান বাতিলে চার বছর আগে মামলা করেন নিহত মোনাফ