জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫০ মিনিট) ফ্লাইটটি যাত্রা করেছিল। এর আগে গত ১৩ জুন সুইজারল্যান্ডে চার দিনের সরকারি সফরে জেনেভা যান… Continue reading জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ছয় মার্কিন কংগ্রেসম্যান প্রদত্ত বক্তব্য অসত্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশি-বংশোদ্ভূত বিশিষ্ট ১৯২ জন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ওই কংগ্রেসম্যানরা এক যৌথ বিবৃতিতে দাবি করেন যে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।… Continue reading মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

সন্ত্রাসী হামলায় গোলাম রব্বানী নাদিম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে হামলায় গুরুতর আহত হলে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গোলাম রব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।… Continue reading জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ। ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান। তিনি বলেন, ঈদের সময়… Continue reading ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

চিকিৎসকদের আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ, অবরুদ্ধ উপাচার্য

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক। আজ মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এরপর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে… Continue reading চিকিৎসকদের আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ, অবরুদ্ধ উপাচার্য

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হবে আগামীকাল বুধবার (১৪ জুন)। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক… Continue reading সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ বাদে কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী

‘আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশ বিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ আজ সোমবার (১২ জুন) দুপুরে গণভবনে ঢাকা… Continue reading আওয়ামী লীগ বাদে কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী

বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, বরিশাল পেয়েছে নতুন নগরপিতা। সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। দুই সিটিতে… Continue reading বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

সরকার শিশুদের শিক্ষা-সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজ সোমবার (১২ জুন) ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে রোববার (১২ জুন) দেওয়া বাণীতে এ কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের জন্য নিরাপত্তা, খাদ্য ও পুষ্টি, আশ্রয় ও সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয় সম্পর্কিত নানান… Continue reading সরকার শিশুদের শিক্ষা-সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বরিশাল ও খুলনা সিটিতে ভোট চলছে

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় দুই নগরীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দ্বাদশ জাতীয় নির্বাচন নির্বাচনের আগে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ দুটি ইউনিটের ভোটকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নিজেও এই নির্বাচনকে সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সেল… Continue reading বরিশাল ও খুলনা সিটিতে ভোট চলছে