প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা এই বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা তা করতে সক্ষম হব। আওয়ামী লীগ তা করতে পারবে।’ আজ রোববার (৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের… Continue reading আমরা বাজেট বাস্তবায়নে সক্ষম হব : প্রধানমন্ত্রী
Category: বাংলাদেশ
আগামীকাল মধ্যরাত থেকে উৎপাদন বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রে
কয়লা সংকটে সাময়িক বন্ধ হচ্ছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। আজ কিংবা আগামীকাল মধ্যরাত থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রকল্প পরিচালক গোলাম মাওলা। এর আগে গত ২৫ মে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। ডলার-সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের… Continue reading আগামীকাল মধ্যরাত থেকে উৎপাদন বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রে
পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ, ৪ বিভাগে বৃষ্টির আভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া পাঁচ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। শনিবার (৩ জুন) বিএমডি তার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট… Continue reading পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ, ৪ বিভাগে বৃষ্টির আভাস
লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না : ওবায়দুল কাদের
লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট সরকারের দেশব্যাপী নানামুখী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও তরান্বিত করবে। একইসঙ্গে জিডিপি ছয় দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে সহায়কা ভূমিকা রাখবে। বাজেট প্রস্তাবনা তৈরির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি… Continue reading লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না : ওবায়দুল কাদের
নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। আজ মঙ্গলবার (৩০ মে) মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।
বাজেট অধিবেশন শুরু কাল
একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার (৩১ মে)। এদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ মে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,… Continue reading বাজেট অধিবেশন শুরু কাল
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ নির্দেশ… Continue reading অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির
রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের নেতৃত্বে বিদেশি রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা শর্তসাপেক্ষে বহাল থাকবে। দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এসকর্ট সুবিধা দেওয়া হবে। শনিবার (২৭ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দূতাবাস যদি মনে করে, তাদের এসকর্ট সুবিধা দরকার, তাহলে তারা সে সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া… Continue reading রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরের নির্বাচনে গণতন্ত্র জয়ী হয়েছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায়।’ আজ শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে… Continue reading গাজীপুরের নির্বাচনে গণতন্ত্র জয়ী হয়েছে : ওবায়দুল কাদের
সিসি ক্যামেরায় গাজীপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছে ইসি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান… Continue reading সিসি ক্যামেরায় গাজীপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছে ইসি