বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এরপর আজ বৃহস্পতিবার (২৫ মে) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণ তাদের… Continue reading মার্কিন ভিসা বিধিনিষেধের প্রতিক্রিয়ায় যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
Category: বাংলাদেশ
বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু
চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এসএস পাওয়ার প্লান্টের উপপ্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান জানিয়েছেন, এস আলম গ্রুপের মালিকাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সরবরাহ শুরু করা হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ২টা থেকে এক মেগাওয়াট দিয়ে পরীক্ষামূলক সরবরাহ… Continue reading বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু
বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা কাতারের প্রধানমন্ত্রীর
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী। গতকাল মঙ্গলবার (২৩ মে) দোহায় র্যাফেলস টাওয়ারের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, “বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, তারা (কাতার)… Continue reading বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা কাতারের প্রধানমন্ত্রীর
ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা
ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা। ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্যাসক্ষেত্রটিতে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে বলেও জানান তিনি। এটি হচ্ছে ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র। অপর দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র। রাজধানীর নিজ বাসভবনে আজ সোমবার (২২ মে) সকালে এক… Continue reading ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা
তিন দিনের সফরে প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ মে) বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের… Continue reading তিন দিনের সফরে প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ
নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কারণ দেখছি না : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ দেখছি না। আমার ধারণা, যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। তারা বাস্তবতা বুঝবে এবং একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সহযোগিতা দেবে।’ আজ রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে… Continue reading নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কারণ দেখছি না : কৃষিমন্ত্রী
১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা
১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা দেশের ১৮টি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার… Continue reading ১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা
আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা
আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন। দ্বীপটিতে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। মোখার প্রভাবে দ্বীপটির ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আঘাতের পর বড় বিপদের শঙ্কা কেটে গেছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা… Continue reading আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা
ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে
অতিপ্রবল ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। রোববার (১৪ মে) সকাল থেকে আগের চেয়ে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আজ সকাল পৌনে ১১টায় সেন্টমার্টিনের পশ্চিম পাশের গ্রাম ও বাড়িঘরগুলোতে বাতাসের ধাক্কা লাগছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি… Continue reading ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে
দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’
দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’। ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার থেকে ৪৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে ২৪০ কিলোমিটার পর্যন্ত। ভারতের আবহাওয়া অফিস শনিবার (১৩ মে) মধ্যরাতে এমন তথ্য জানিয়েছে। বর্তমানে উপকূলের দিকে এগিয়ে আসার গতিও বেড়ে দাঁড়িয়েছে ২২ কিলোমিটার। দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, রাতেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ কমে… Continue reading দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’