৪১ জেলায় তাপদাহ, ৩ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের ৩টি বিভাগ ও ৪১ টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে ৩টি বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের… Continue reading ৪১ জেলায় তাপদাহ, ৩ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Category: বাংলাদেশ
বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার চার জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) এবং পল্লবীর ভাগিনা… Continue reading বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তবে নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে বলেও তিনি জানান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন। ওবায়দুল… Continue reading পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের
ছুটির দিনেও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
ঈদের ছুটি সত্ত্বেও দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বুধবার (১৮ এপ্রিল রাতে) বিউবোর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বিষয়টি জানান। তিনি বলেন, ঈদের ছুটি সত্ত্বেও চলমান তীব্র তাপদাহে জনজীবনের চাহিদা পূরণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বুধবার রাত ৯টায় ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন করেছে। যা এ… Continue reading ছুটির দিনেও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
জ্বলছে বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন
জ্বলছে বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভোর ৬টার দিকে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজারে। বেলা ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। পুলিশ ও র্যাব আশপাশের রাস্তায় যান চলাচল ও… Continue reading জ্বলছে বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন
আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ নিষিদ্ধ
আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ নিষিদ্ধ। আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শিগগিরই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে মন্ত্রণালয়। সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।… Continue reading আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ নিষিদ্ধ
সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে : ইসি সচিব
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ও স্বচ্ছ ব্যালটবাক্সে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের একথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল।… Continue reading সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে : ইসি সচিব
৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির
৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির। সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে। বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে… Continue reading ৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির
আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বর্তমান কমিশন কোনোভাবে সাংবাদিকদের বিপক্ষে নয়। নির্বাচনে সব ধরনের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’ সোমবার (১৩ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের খসড়া সমন্বিত নীতিমালা প্রণয়ন নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সকালে নির্বাচন ভবনের সম্মেলন… Continue reading আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি
কোনও সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের
বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবেই সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোনও সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকার ব্যবস্থা নেই। যারা সংবিধানকে নির্বাসনে দিয়ে নির্বাচনকে প্রতিহত করার পাঁয়তারায় লিপ্ত, তারা মূলত জনগণকে আড়ালে রেখে… Continue reading কোনও সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের