পণ্য ও সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে সাড়ে ১১ শতাংশ বাড়িয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৭২ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১২ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৩-২০১৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ঘোষণা সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার পরেও ভালো… Continue reading রপ্তানি আয় ১১.৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য
Category: বাংলাদেশ
‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’
ভারত-বাংলাদেশের মধ্যে রুপিতে আমদানি-রপ্তানির কারণে বাংলাদেশের রিজার্ভ কমবে না। ডলারে আমদানি-রপ্তানির ফলে যে ট্রানজেকশন খরচ ছিল তা রুপিতে লেনদেনের কারণে অনেকটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব কথা বলেন। এর আগে, সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে বা আমদানি-রপ্তানিতে ভারতীয়… Continue reading ‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’
হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
একদিকে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ অন্যদিকে র্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার শঙ্কা—এমন সমীকরণের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শরিফুল-তাসকিনদের বোলিং দাপটের পর অধিনায়ক লিটন দাসের দৃঢ়তায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচল দল। প্রথম দুটি ম্যাচ জিতে ২-১ ব্যবধানে… Continue reading হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি : প্রধানমন্ত্রী
আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুলাই) সাকলে রাজধানীর একটি হোটেলে পাবলিক হেলথ ডিপ্লোম্যাসি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আশা করি শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা বিশ্বমানের করতে… Continue reading আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি : প্রধানমন্ত্রী
Untitled
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন (৭৬) আর নেই। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমপি রেবেকা মমিনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি জানান, ঢাকায় জানাজা… Continue reading Untitled
বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান
মাত্র তিন মাস বাকি ওয়ানডে বিশ্বকাপের। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে, এমন তিক্ত অভিজ্ঞতা পেতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ। ঘরের মাঠে নিজেদের প্রিয় ফরম্যাটে রীতিমতো ধরাশায়ী লিটন-শান্তরা। ব্যাটে-বলে ব্যর্থতায় আফগানদের কাছে সিরিজ হারল পেল লাল-সবুজের দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ১৪২ রানে হেরেছে… Continue reading বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলিতে নিহত ৫
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয়… Continue reading উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলিতে নিহত ৫
দীর্ঘ সময় গণতন্ত্র থাকায় উন্নয়ন ধরে রাখা গেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় আমরা উন্নয়ন ধরে রেখে দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত না থাকলে এ অর্জন সম্ভব হতো না। আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে।’ আজ বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ… Continue reading দীর্ঘ সময় গণতন্ত্র থাকায় উন্নয়ন ধরে রাখা গেছে : প্রধানমন্ত্রী
দশ জেলায় নতুন ডিসি
দশ জেলায় নতুন ডিসি। দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও ফেনী। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ… Continue reading দশ জেলায় নতুন ডিসি
বর্তমানে ১৭৬ দেশে দেড় কোটি বাংলাদেশি কর্মী কর্মরত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, নিরাপদ ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। বর্তমানের বিশ্বে ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের বেশি কর্মী কর্মরত আছেন। বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য… Continue reading বর্তমানে ১৭৬ দেশে দেড় কোটি বাংলাদেশি কর্মী কর্মরত: প্রধানমন্ত্রী