ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের এএসপি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত আসছে………
Category: বাংলাদেশ
জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতার লোভে মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না।’ তিনি বলেন, ‘২০০১ সালে আমার ওপর তখন প্রচণ্ড চাপ ছিল গ্যাস বিক্রি করতে হবে, কিন্তু আমি রাজি হইনি।’ আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।… Continue reading জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (২৩ জুন)। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার… Continue reading আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী
বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে দুই হাজার ৯৮৭ কোটি মার্কিন ডলার। এই রিজার্ভ দিয়ে আগামী চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২১ জুন) জাতীয় সংসদের এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি রিজার্ভ বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন সরকারি দলের সংসদ… Continue reading রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী
সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী
রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী। রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন- এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জানা যায়, তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ১৫৫ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক… Continue reading সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী
সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এ নিয়ে নির্বাচন কমিশন সঠিক সময়ে নির্বাচনের তারিখ দিবে। অনেক রক্ত দিয়ে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। গণভবনে আজ বুধবার (২১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া আমাদেরও দাবি। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাচাই… Continue reading সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী
কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ
‘নারী জাগরণের অগ্রদূত’ মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (২০ জুন)। ‘জননী সাহসিকা’ হিসেবে খ্যাত এই কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন এবং সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায়… Continue reading কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ
উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী
উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী। পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতাব্দীর শেষভাগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২ দশমিক ৩৪ থেকে ১৭ দশমিক ৯৫ শতাংশ পানির নিচে তলিয়ে যাবে।’ সংসদে একটি গবেষণার তথ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘শুধু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশে ধানের উৎপাদন ৯ দশমিক ১… Continue reading উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী
পানির নিচে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থায়ীরা। শনিবার (১৭ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠে যাওয়ায়… Continue reading পানির নিচে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
খন্দকার মোশাররফ হাসপাতালে; নিবিড় পর্যবেক্ষণে
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয় খন্দকার মোশাররফের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার জানান, রাতে হঠাৎ অসুস্থবোধ করলে… Continue reading খন্দকার মোশাররফ হাসপাতালে; নিবিড় পর্যবেক্ষণে