গণ-অভ্যুত্থান দিবস আজ

আজ ২৪ জানুয়ারি (বুধবার), বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ছয় দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণ-অভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির… Continue reading গণ-অভ্যুত্থান দিবস আজ

জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

‘জীবন্ত দগ্ধ মানুষদের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না’ প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাসী ও তাদের হুকুমদাতা, অর্থদাতাদের বিচার হলেই কেবল অগ্নিসন্ত্রাস বন্ধ হবে। আজ রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত ‘মানবাধিকার লংঘনকারী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার চাই’ শীর্ষক… Continue reading জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

মুক্তি পেয়ে নৌকায় উঠলেন শাহজাহান ওমর

মুক্তি পেয়ে নৌকায় উঠলেন শাহজাহান ওমর। বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য… Continue reading মুক্তি পেয়ে নৌকায় উঠলেন শাহজাহান ওমর

আওয়ামী লীগে কোন আসনে কে পেলেন মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। দলের কেন্দ্রীয়… Continue reading আওয়ামী লীগে কোন আসনে কে পেলেন মনোনয়ন

বিএনপির অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

‘জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। ‘জনগণ নির্বাচনমুখী হয়েছে’ উল্লেখ করে তিনি আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘চোরাগোপ্তা হামলা করে… Continue reading বিএনপির অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না। কমনওয়েলথের ১২টি দেশ থেকে বাংলাদেশে আগামী দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল আসতে পারে। তবে বিদেশিদের মতামত নিয়ে আমাদের মাথাব্যথাও নেই। আজ বুধবার (২২ নভেম্বর)… Continue reading বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের

রাউজান থেকে ৮, সাতকানিয়ায় থেকে ১৫ জন হতে চান আওয়ামী লীগের প্রার্থী

চট্টগ্রাম-১ (মিরসরাই): মাহবুব উর রহমান, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোস্তফা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): মোহাম্মদ শাহজাহান, সাদাত আনোয়ার সাদী, খদিজাতুল আনোয়ার, বেলাল মোহাম্মদ নূরী, সাবরিনা চৌধুরী, হাসিবুন সুহাদ, মোহাম্মদ গোলাম নওশের আলী, আফতাব উদ্দিন চৌধুরী, হোসাইন মো. আবু তৈয়ব, ফখরুল আনোয়ার, সৈয়দ রাজিয়া মোস্তফা, মোহাম্মদ হারুন, তৌহিদ মু. ফয়সল কামাল, সরোয়ার উদ্দিন চৌধুরী, এমআর আজিম, মোহাম্মদ ছালামত… Continue reading রাউজান থেকে ৮, সাতকানিয়ায় থেকে ১৫ জন হতে চান আওয়ামী লীগের প্রার্থী

আগামী ১০০ দিন দেশ পাহারার আহ্বান তথ্যমন্ত্রীর

আগামী ১০০ দিন দেশ পাহারার আহ্বান তথ্যমন্ত্রীর। আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানী কাওলায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান… Continue reading আগামী ১০০ দিন দেশ পাহারার আহ্বান তথ্যমন্ত্রীর

আদালতে পাঠানো হলো শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে

আদালতে পাঠানো হলো শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ। থানায় যাওয়ার আগে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বাসা… Continue reading আদালতে পাঠানো হলো শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে

‘খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, দ্রুত বিদেশে নিতে হবে’

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিলো করা হয়েছে,’ বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। সোমবার (৯ অক্টোবর) খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিং করা হয়। সেখানে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন… Continue reading ‘খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, দ্রুত বিদেশে নিতে হবে’