ব্রিকসের নতুন সদস্য হলো ৬ দেশ

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এই ছয় দেশের নাম ঘোষণা করেছেন। নতুন সংযুক্ত দেশগুলো হলো-আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আগামী পহেলা জানুয়ারি থেকে এই নতুন সদস্য পদ কার্যকর হবে। এর… Continue reading ব্রিকসের নতুন সদস্য হলো ৬ দেশ

ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় ব্যাংকগুলোকে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক গিয়ে ঠেকেছে ২৮১ দশমিক ৩ কোটি টাকায়। চলতি বছরের প্রথমার্ধের বিবেচনায় ব্যাংকগুলো এ জরিমানা পরিশোধ করবে। এই তালিকায় বাদ যায়নি বেসরকারি খাতের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। এই ব্যাংককে সর্বোচ্চ ১৬২ কোটি… Continue reading ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। বছরের ভিত্তিতে সদ্য সমাপ্ত মাসে রেমিট্যান্স পাঁচ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে… Continue reading জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী

এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আট জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জুলাই)… Continue reading এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী

এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআই সভাপতি, সিনিয়র… Continue reading এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নির্ধারণ করে লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছেনা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে খেলাপি ঋণ থেকে ব্যাংকগুলোর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৬৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো মোট আদায় করেছে ১ হাজার ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি ব্যাংকগুলো।… Continue reading লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ ১২ কোটি টাকা কর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড. ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত ১৭ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল… Continue reading ১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (১৬ জুলাই)। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া চাল ৩০… Continue reading টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’

ভারত-বাংলাদেশের মধ্যে রুপিতে আমদানি-রপ্তানির কারণে বাংলাদেশের রিজার্ভ কমবে না। ডলারে আমদানি-রপ্তানির ফলে যে ট্রানজেকশন খরচ ছিল তা রুপিতে লেনদেনের কারণে অনেকটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব কথা বলেন। এর আগে, সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে বা আমদানি-রপ্তানিতে ভারতীয়… Continue reading ‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’

তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কড়া সমালোচনায় তোপের মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব থেকে সরে যাব। সোমবার (২৬ জুন) সকালে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে কড়া সমালোচনার মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সংসদ সদস্য… Continue reading তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব