ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা। এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নয়টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (১৬ জুলাই) ডিপিই থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট সব অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, দেশে এডিস মশার বিস্তার ও এর মাধ্যমে ডেঙ্গু… Continue reading ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা
Category: শিক্ষা
সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী রোববার (১৬ জুলাই) থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিটিএ‘র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক… Continue reading সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র
এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর
এমপিওভুক্ত শিক্ষকরা সরকার ঘোষিত ৫ শতাংশ আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। সরকারি চাকুরেদের পাশাপাশি অবসরভোগী (পেনশনার) ও এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাস থেকে এই প্রণোদনার অর্থ প্রদান করা হবে। এ সংক্রান্ত একটি পরিপত্র চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে জারি করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করা… Continue reading এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
পবিত্র ঈদুল আজহার পর সরকারি পাঁচ নির্দেশনা মেনে আজ রোববার (৯ জুলাই) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনাগুলো হলো—এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে… Continue reading শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
আমরা শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঔপনিবেশিক স্বার্থে আমরা শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছি। স্কুলে শিক্ষার্থীদের প্রশ্ন করতে নিরুৎসাহিত করা হয়। এমনকি, বাড়িতেও একের অধিক প্রশ্ন করলে নিরুৎসাহিত করা হয়। অথচ আমরা সবাই গণতন্ত্র চাই। এমন পরিস্থিতিতে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির… Continue reading আমরা শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছি: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের হুঁশিয়ারি: ফেসবুকে ‘বিরূপ প্রতিক্রিয়া’ দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা
সরকার ও বিভিন্ন দপ্তর প্রধানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনও শিক্ষক স্ট্যাটাস, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৫ জুলাই মাউশি মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে মন্ত্রিপরিষদ বিভাগ একটি… Continue reading শিক্ষকদের হুঁশিয়ারি: ফেসবুকে ‘বিরূপ প্রতিক্রিয়া’ দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা
ঢাকা-চট্টগ্রাম বিভাগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। জানা গেছে, ইতিমধ্যে ছয় বিভাগের প্রাইমারি স্কুলে… Continue reading ঢাকা-চট্টগ্রাম বিভাগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই
গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ
গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ। দেশে চলমান তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে। এছাড়া আগেই এদিন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের প্রাথমিক পর্যায়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার… Continue reading গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ
১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে
আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো। ১৬-১৭ আগস্ট চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু করার জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহ এ পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা… Continue reading ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে
দাবদাহের কারণে ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ
তীব্র দাবদাহের কারণে আগামী ৫ থকে ৮ জুন পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে… Continue reading দাবদাহের কারণে ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ