এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৩০২ ও কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ মে) মাধ্যমিক… Continue reading এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে করণীয় জানালো মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের করণীয় যথাযথভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে করণীয় নির্ধারণ করে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের করণীয়: নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা। সঠিক সময়ে পড়াশুনা করা,… Continue reading নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে করণীয় জানালো মাউশি

এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা ১ম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে হলে ঢুকতে হবে। এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড… Continue reading এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী সবার জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করেছেন: নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মুখস্থ করা একটি মানসিক নির্যাতনের মতো। মুখস্তবিদ্যা কার্যকরী নয়। এটি শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলে। আমাদের পড়াশোনাটাকে উপভোগ করতে হবে। বাস্তবতার সঙ্গে মিল রেখে পড়াশোনা করতে হবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এলজিইডি মিলনায়তনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোবাইল… Continue reading প্রধানমন্ত্রী সবার জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করেছেন: নওফেল

৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ মার্চ থেকে দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে সরকারি চিকিৎসকদের কাছ থেকে বিকেল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এ সুবিধায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাও করা যাবে। সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশনাল প্র্যাক্টিস নীতিমালা-২০২৩… Continue reading ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠ্যপুস্তক পড়ে মন্তব্য করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে ৪টি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল… Continue reading পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

দেশের কোথাও কোনো কারণে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে… Continue reading বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি বলেন, ‘আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮… Continue reading এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের ভুল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘পাঠ্যবইয়ে যদি কোনও ভুল থাকে, সেটি অনিচ্ছাকৃত। যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে থাকে, সেটি তদন্তের জন্য কমিটি গঠন করেছি আমরা।’ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাকের অভিজ্ঞতামূলক শিক্ষাতরীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা… Continue reading পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে কোথাও ধর্মবিরোধী কোনও বিষয় থাকার সুযোগ নেই। কারণ আমরা নৈতিকতার শিক্ষায় বিশ্বাস করি এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার মূল স্তম্ভ। শনিবার (২১ জানুয়ারি) সকালে নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার… Continue reading পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই: দীপু মনি