গাজায় রাতভর ইসরায়েলের বিমান হামলা, নিহত ছাড়াল ১৫০০। ১২টি টাওয়ারসহ ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় রাতভর ৭৫০টি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কথিত অভিযানের ভিডিও ফুটেজে দেখা গেছে, অগণিত ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে এবং সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান থেকে এক মিনিটের মধ্যে ১২টি… Continue reading গাজায় রাতভর ইসরায়েলের বিমান হামলা, নিহত ছাড়াল ১৫০০
Category: আন্তর্জাতিক
চার দিনের সংঘাতে ৯০০ ফিলিস্তিনি, ১০০০ ইসরায়েলি নিহত
চার দিনের সংঘাতে ৯০০ ফিলিস্তিনি, ১০০০ ইসরায়েলি নিহত। ফিলিস্তিনের গাজা, দখলকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা চতুর্থ দিন মঙ্গলবার (৯ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত ফিলিস্তিনের (গাজা ও অধিকৃত পশ্চিম তীর) ৯০০ জনের বেশি এবং ইসরায়েলের ১০০০ জনের বেশি নিহত হয়েছে। খবর আলজাজিরার। গত শনিবার (৭… Continue reading চার দিনের সংঘাতে ৯০০ ফিলিস্তিনি, ১০০০ ইসরায়েলি নিহত
স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৩০০
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এসব হামলায় এখন মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৪৫২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২৬৭ জনের অবস্থা গুরুতর। খবর সিএনএন। খবরে বলা হয়, ইসরায়েলের স্বাস্থ্য… Continue reading স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৩০০
ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে
ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার হামলার পরপর গাজার হাসপাতালে লাশের পর লাশ আসতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী… Continue reading ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে
Untitled
নিজ দলের অভ্যন্তররীণ কোন্দল এবং ডানপন্থিদের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে অবশেষে নজিরবিহীন ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে সরে দাঁড়াতে হলো কেভিন ম্যাকার্থিকে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ২১৬-২১০ ভোটে ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে বহিষ্কার করা হয়। প্রতিনিধি পরিষদের নেতাকে সরিয়ে দেওয়ার এমন ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘটল। খবর আলজাজিরার। ম্যাকার্থিকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি শুরু করা… Continue reading Untitled
শেষ মুহূর্তের সমঝোতায় ‘শাটডাউন’ থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র
অর্থ বিল পাস নিয়ে দ্বন্দ্বে ‘শাটডাউনের’ শঙ্কায় ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় সরকার। তবে, সেই শঙ্কা কাটিয়ে ওঠেছে দেশটি। পার্লামেন্টের দুই কক্ষেই স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার জেরে শাটডাউন এড়ানো গেছে। আজ রোববার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। এই বিলের মাধ্যমে নভেম্বরের মধ্য সময়… Continue reading শেষ মুহূর্তের সমঝোতায় ‘শাটডাউন’ থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র
রাশিয়ার শীর্ষ নৌ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনিয়ান স্পেশাল অপারেশন ফোর্স জানিয়েছে, গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ এবং অন্য ৩৩ কর্মকর্তা। তবে, ইউক্রেনের এ দাবির বিষয়ে এখনও কোনো… Continue reading রাশিয়ার শীর্ষ নৌ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের
ব্রিকসের নতুন সদস্য হলো ৬ দেশ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এই ছয় দেশের নাম ঘোষণা করেছেন। নতুন সংযুক্ত দেশগুলো হলো-আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আগামী পহেলা জানুয়ারি থেকে এই নতুন সদস্য পদ কার্যকর হবে। এর… Continue reading ব্রিকসের নতুন সদস্য হলো ৬ দেশ
গ্রিসে দাবানলে পুড়ে ১৮ জনের মৃত্যু
গ্রিসে দাবানলে পুড়ে ১৮ জনের মৃত্যু। গ্রিসের উত্তরপূর্বাঞ্চলীয় একটি জঙ্গল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট)। নিহত সবাই অবিবাসনপ্রত্যাশী বলে ধারণা করছে প্রশাসন। গ্রিসজুড়ে দাবানল ক্রমশ বাড়ছে। গ্রিসের যে অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেটি একটি জাতীয় বনভূমি। তুরস্ক সীমান্তের খুব কাছে এই বনভূমি। তুরস্কের রাস্তা দিয়ে তারা অবৈধভাবে… Continue reading গ্রিসে দাবানলে পুড়ে ১৮ জনের মৃত্যু
নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে পারে ভারত
আগামী মাসেই ভারতে বসতে যাচ্ছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে আয়োজক দেশের আমন্ত্রণে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে ভারত থেকে দুটি বার্তা দেওয়া হতে পারে। সেগুলো হলো–বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে এবং তার দল আওয়ামী লীগকে চীন ও ইসলামপন্থিদের বাদ দিয়ে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থীদের বেছে নিতে… Continue reading নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে পারে ভারত