আন্তর্জাতিক ডেস্ক সব হুমকি-ধমকি পাশ কাটিয়ে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যাচ স্থাপন করেছে রাশিয়া। এক ঘোষণায় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পুতিন বলেছিলেন, রুশ ভূখণ্ড বা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই কেবল এ কাজ করবে তারা। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিন বলেন, ‘গ্রীষ্মের শেষ নাগাদ কৌশলগত পারমাণবিক ওয়ারহেড স্থানান্তর… Continue reading পারমাণবিক অস্ত্র বেলারুশে স্থানান্তর হয়েছে: পুতিন
Category: আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। এর মাধ্যমে তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন। ডিস্ট্রিক আদালতে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের… Continue reading যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু : জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তবে পাল্টা আক্রমণ কোন পর্যায়ে বা কোথায় চালানো হচ্ছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলবেন না। খবর বিবিসির। সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনীয় সৈন্যরা পূর্বে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে।… Continue reading রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু : জেলেনস্কি
ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯ শতাধিক
ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জন। শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯০০ যাত্রী। আহত-নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওড়িষ্যায় মুখ্য সচিব পিকে জেনা। খবর এনডিটিভি ও পিটিআই। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ব্যাঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রেন। সেটি লাইনচ্যুত হয়েছিল।… Continue reading ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯ শতাধিক
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০
ভারতের ওড়িশার বালেশ্বরের কাছে লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে আরেকটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিন শতাধিক। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কোরোমন্ডেল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। এসময় আরেকটি ট্রেনের লাইনচ্যুত বগিগুলিকে ধাক্কা দেয় কোরোমন্ডেল এক্সপ্রেস। ওই… Continue reading ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০
সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯
সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯। আফ্রিকার দেশ সেনেগালে বিরোধী নেতা ওসমান সোনকোর বিরুদ্ধে ধর্ষণ এবং যুবকদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছিল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার (২ জুন) সকাল থেকে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়… Continue reading সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান
আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়্যেব এরদোয়ান। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ইতিহাসে রান-অফ ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। রবিবার (২৮ মে) ঘোষিত বেসরকারি ফল অনুসারে, ৯৮শতাংশ ভোট গণনার পর তিনি পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ… Continue reading তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান
ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না
২০ বছর ধরে তুরস্কের মসনদে থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামল আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজ রোববার (২৮ মে) নির্ধারণ করবে দেশটির জনগণ। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী জোটের নেতা কেমাল কিলিকদারোগলু। তিনি এই ভোটকে তুরস্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গণভোট বলে উল্লেখ করেছে। খবর বিবিসির। প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচনে… Continue reading ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না
ভোটের মাঠে মরিয়া এরদোয়ান-কামাল, শরণার্থীদের ঘিরেও উত্তাপ
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ঘণ্টাগুলো ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না বিরোধী জোটের নেতা কামাল কিলিচদারোগ্লুও। আগামীকাল রোববার (২৮ মে) দেশটিতে দ্বিতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। জাতীয়তাবাদীদের ভোট… Continue reading ভোটের মাঠে মরিয়া এরদোয়ান-কামাল, শরণার্থীদের ঘিরেও উত্তাপ
আমেরিকার ভিসানীতি: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে ২টায়। এদিন তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ বৈঠকে অংশগ্রহণের কথা জানান। বৈঠকসূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের দুই… Continue reading আমেরিকার ভিসানীতি: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক