ইতালির পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৩ জুলাই ইতালি… Continue reading ইতালির পথে প্রধানমন্ত্রী

স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। সোমবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।… Continue reading স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ হাজি

হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের মোট ৬৪টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি। এই ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৫টি। শুক্রবার (৭ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ… Continue reading দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ হাজি

কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জার্মানির ম্যানুয়েল নয়ার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়। ১৯৮৬ সালে এশিয়ান গেমসে সবশেষ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ।… Continue reading কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। এর মাধ্যমে তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন। ডিস্ট্রিক আদালতে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের… Continue reading যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত

আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে, জনগণ ভোটের একমাত্র মালিক হিসেবে তারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, আর যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা… Continue reading আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ছয় মার্কিন কংগ্রেসম্যান প্রদত্ত বক্তব্য অসত্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশি-বংশোদ্ভূত বিশিষ্ট ১৯২ জন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ওই কংগ্রেসম্যানরা এক যৌথ বিবৃতিতে দাবি করেন যে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।… Continue reading মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯ শতাধিক

ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জন। শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯০০ যাত্রী। আহত-নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওড়িষ্যায় মুখ্য সচিব পিকে জেনা। খবর এনডিটিভি ও পিটিআই। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ব্যাঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রেন। সেটি লাইনচ্যুত হয়েছিল।… Continue reading ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯ শতাধিক

রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আনতে চুক্তি সই

আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার আসবে। এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট করপোরেশন পোডিনটর্গের মধ্যে এ চুক্তি সই হয়েছে। চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ স্বাক্ষর করেন। এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার,… Continue reading রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আনতে চুক্তি সই

ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না

২০ বছর ধরে তুরস্কের মসনদে থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামল আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজ রোববার (২৮ মে) নির্ধারণ করবে দেশটির জনগণ। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী জোটের নেতা কেমাল কিলিকদারোগলু। তিনি এই ভোটকে তুরস্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গণভোট বলে উল্লেখ করেছে। খবর বিবিসির। প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচনে… Continue reading ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না