আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের

স্বাস্থ্য খাতের সর্বস্তরে দুর্নীতি বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বলেছেন, ‘দুদক ঠিকমতো কাজ করলে এত দুর্নীতি বাড়ত না। প্রধানমন্ত্রী চেষ্টা করার পরও পাকিস্তান–ব্রিটিশ আমলাতন্ত্রের পরিবর্তন হচ্ছে না। যে সরকারই আসুক আমলারা সব সময় থাকে। তারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়?’ আজ মঙ্গলবার (৯ মে) কারাগারে ডাক্তার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি কে এম… Continue reading আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের

জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়াধীন : আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৬ মে) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী… Continue reading জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়াধীন : আইনমন্ত্রী

হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিন ৫ লাখ জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হুইপ শামসুল হক চৌধুরীর আইনজীবী মোহাম্মদ… Continue reading হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা

অক্সিজেন কারখানার পরিচালকের কোমরে দড়ি বাঁধায় এসআই ক্লোজড

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ওই কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সন্টুকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিল্প পুলিশের এক সদস্যকে ক্লোজড করা হয়েছে। অরুণ কান্তি বিশ্বাস নামে শিল্প পুলিশের ওই এসআইকে সাত দিনের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ… Continue reading অক্সিজেন কারখানার পরিচালকের কোমরে দড়ি বাঁধায় এসআই ক্লোজড

৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার। দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন, এশিয়ান টিভির মাদারীপুর… Continue reading ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সীমা অক্সিজেন কারখানার মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন

সীমা অক্সিজেন কারখানার মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সন্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে… Continue reading সীমা অক্সিজেন কারখানার মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন

অধ্যাপক তাহের হত্যা: রিভিউ খারিজ, ২ জনের ফাঁসি বহাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকলো না। তারা শুধু রাষ্ট্রপতির কাছে… Continue reading অধ্যাপক তাহের হত্যা: রিভিউ খারিজ, ২ জনের ফাঁসি বহাল

হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল

উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র… Continue reading হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল

চট্টগ্রাম কারাগারে টাকার খেলা: কমিশন বাণিজ্য

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনেই ‘হেলাল স্টোরে’ বসে চায়ে চুমুক দিয়ে গল্প করছেন কয়েকজন কারারক্ষী। তাদের সঙ্গে রয়েছেন কয়েকজন বন্দির স্বজন। গল্পের এক ফাঁকে কারারক্ষীকে কাগজে টাকা মুড়িয়ে হাতে গুঁজে দিলেন এক বন্দির স্বজন। এই টাকা দেওয়া হয়েছে বন্দি থাকা আসামির হাতে পৌঁছে দেওয়ার জন্য। এর মধ্যে আরেকজন কারারক্ষীকে দেখা গেল সেই দোকান থেকে… Continue reading চট্টগ্রাম কারাগারে টাকার খেলা: কমিশন বাণিজ্য

চট্টগ্রামে এক দলিলে তিন খতিয়ান

কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে এক দলিল দিয়ে তিনটি খতিয়ান তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিচ মামলা দায়ের করেছেন জমি বিক্রেতা ইউসুপ মোহাম্মদের ওয়ারিশরা। নিজের নামে পৃথক তিনটি খতিয়ান সৃজন হলেও এ বিষয়ে জমি ক্রেতা ইউসুপ চৌধুরী কিছুই জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ২০০৩ সালে সৃজিত খতিয়ান তিনি ভুলবশত করেছেন। ওই দাগের মালিককে… Continue reading চট্টগ্রামে এক দলিলে তিন খতিয়ান