আদালত থেকে পলায়ন, ৪ দিনে আসামিকে গ্রেফতার করা যায়নি

জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে শামসুল হক বাচ্চু নামে মাদক মামলার এক আসামি। এ ঘটনায় ৭ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার (৬ জানুয়ারি)… Continue reading আদালত থেকে পলায়ন, ৪ দিনে আসামিকে গ্রেফতার করা যায়নি

চট্টগ্রামে পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা 

হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। পরে রাতেই সরেজমিন পরিদর্শনে আসেন। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে হাসানুজ্জামানকে জরিমানা করা হয়। ইউএনও শাহিদুল আলম বলেন,… Continue reading চট্টগ্রামে পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা 

ওয়াসা এমডির যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, অনুসন্ধানের অগ্রগতি জানানোর নির্দেশ

  ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছে আদালত। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার মৌখিকভাবে এ আদেশ দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা… Continue reading ওয়াসা এমডির যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, অনুসন্ধানের অগ্রগতি জানানোর নির্দেশ

ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারিভাবে নির্মিত ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ছবির নিচে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা তো গুরুতর অসদাচরণ। তাই বঙ্গবন্ধুর ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য ও তার… Continue reading ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (০৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাই কোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা… Continue reading মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ফখরুল-আব্বাসের জামিনের ফয়সালা হতে পারে রোববার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে রোববার (৮ জানুয়ারি)। আপিল বিভাগের রোববার কার্যতালিকায় প্রকাশিত রাষ্ট্রপক্ষের আবেদনটি এক নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। এর আগে, মঙ্গলবার… Continue reading ফখরুল-আব্বাসের জামিনের ফয়সালা হতে পারে রোববার

সড়ক দুর্ঘটনায় ২০২২ সালে নিহত ৯৯৫১

২০২২ সালে ৬৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত এবং ১২৩৫৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত, ২০১ জন আহত হয়েছেন। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত, ৩৫৭ জন আহত এবং ৭৪৩ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭৬১৭টি দুর্ঘটনায় ১০৮৫৮ জন নিহত এবং ১২৮৭৫ জন আহত… Continue reading সড়ক দুর্ঘটনায় ২০২২ সালে নিহত ৯৯৫১

ভুল প্রচারণা ঠেকাতে টেকনিক্যাল কমিটি

    অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন বিষয়ে বিদেশিরা যা জানতে চায়—সেটির উত্তর, ভুল তথ্য সংবলিত প্রচারণা ঠেকানো এবং বাংলাদেশি দূতাবাসগুলোকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী… Continue reading ভুল প্রচারণা ঠেকাতে টেকনিক্যাল কমিটি

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

  মেক্সিকোর সীমান্তবর্তী জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শহরের অন্য জায়গায় আরও দুইজনকে হত্যা করা হয়। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারে এসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি… Continue reading মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

এক রাতে রাশিয়ার ৪৫ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

এক রাতে রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। রোববার দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে। কিয়েভ জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ-১৩৬ যুদ্ধ ড্রোন। এগুলোকে ‘কামিকাজ’ ড্রোন বলা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক টুইটারে বলেছেন, ‘নতুন বছরের প্রথম… Continue reading এক রাতে রাশিয়ার ৪৫ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন