যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়: পিটার হাস

আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি আওয়ামী লীগের… Continue reading যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়: পিটার হাস

নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে কোনও মঙ্গা হয়নি। হইছে? না। আওয়ামী লীগ সরকারে আসলে ও নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি। বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়। বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর… Continue reading নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী

তারেক রহমানের ৯ ও জোবাইদার ৩ বছরের কারাদণ্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত আজ বুধবার (২ আগস্ট) এই রায় দেন। বেলা ৩টা ২২ মিনিট থেকে রায় পড়া শুরু করেন বিচারক। বেলা ৪টার… Continue reading তারেক রহমানের ৯ ও জোবাইদার ৩ বছরের কারাদণ্ড

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। বছরের ভিত্তিতে সদ্য সমাপ্ত মাসে রেমিট্যান্স পাঁচ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে… Continue reading জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

৯৭ এএসপি বদলি

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। এসব কর্মকর্তা রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক বছর প্রশিক্ষণ নিয়েছেন। এর পর তারা আরও ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন। পরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তাদের দেশের বিভিন্ন… Continue reading ৯৭ এএসপি বদলি

অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ আন্দোলনে কোনও আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না। এটা কখনই মেনে নেওয়া হবে না। সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সামান্য আন্দোলন দেখে ভয় পাবেন না; যতক্ষণ জনগণ… Continue reading অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নির্ধারণ করে লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছেনা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে খেলাপি ঋণ থেকে ব্যাংকগুলোর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৬৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো মোট আদায় করেছে ১ হাজার ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি ব্যাংকগুলো।… Continue reading লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

দেশের মানুষ গতকাল বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে: প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে দেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৩০ জুলাই) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পঞ্চম ধাপে আটটি বিভাগের ৩৪ জেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা… Continue reading দেশের মানুষ গতকাল বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে: প্রধানমন্ত্রী

বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

রাজধানীর প্রবেশমুখে অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আজ শনিবার বিকেলে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ দাবি করা হয়। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন স্থানে এমন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯০ জনকে। ডিএমপির দাবি, বিএনপি… Continue reading বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

রাজধানীর ধোলাইখালে আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুন অর রশিদ গয়েশ্বর চন্দ্রকে মধ্যাহ্নভোজ করান। ডিবির একটি সূত্র জানা যায়, মধ্যাহ্নভোজে… Continue reading মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন