স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করে ষড়যন্ত্র ও পাঁয়তারা করে কোনো লাভ হবে না। শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে… Continue reading সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Category: জাতীয়
ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ২২৪২ রোগী
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৮৫ জনে। শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য… Continue reading ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ২২৪২ রোগী
সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। আজ শনিবার (২২ জুলাই) সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শেখ হাসিনা এ আহ্বান জানান। যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে… Continue reading সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখতে হবে : প্রধানমন্ত্রী
Untitled
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে যখন নির্বাচন হয়, বিএনপি তখন জানতো তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা জেনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে পরাজয়ের পর বিএনপি সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। বিএনপি একটি সন্ত্রাসী দল। জনগণ তাদের আর দেখতে চায় না। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম-আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার লাইনে ট্রেন চলাচল… Continue reading Untitled
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। দেশের মানুষ বর্তমানে যেখানেই যাচ্ছে সেখানেই মাথা উঁচু করে চলতে পারছে। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ… Continue reading বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ : প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা
ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা। এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নয়টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (১৬ জুলাই) ডিপিই থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট সব অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, দেশে এডিস মশার বিস্তার ও এর মাধ্যমে ডেঙ্গু… Continue reading ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা
ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। আর ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
ঢাকা-১৭ আসনসহ সাত পৌরসভায় ভোটগ্রহণ চলছে
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপারে হচ্ছে ভোটগ্রহণ। এ ছাড়া দেশের সাতটি পৌরসভায়ও ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ নির্বাচন হবে কয়েকটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা… Continue reading ঢাকা-১৭ আসনসহ সাত পৌরসভায় ভোটগ্রহণ চলছে
নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি
নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৭ জুলাই) এই দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ২৬ জুলাই পর্যন্ত এই দল দুটি বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে। পরবর্তীতে আপত্তি নিষ্পত্তি… Continue reading নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি
টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (১৬ জুলাই)। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া চাল ৩০… Continue reading টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার