সংসদে বিল পাস: সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমতি নিতে হবে

সংসদে বিল পাস: সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমতি নিতে হবে। স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের দায়িত্ব পালন সম্পর্কিত অভিযোগে তাদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে তাকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। এমন বিধান রেখে জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস… Continue reading সংসদে বিল পাস: সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমতি নিতে হবে

পাঁচ সিটির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এই তিন সিটি করপোরেশনের… Continue reading পাঁচ সিটির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৮ এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯২ জন। শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে… Continue reading ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে চ্যালেঞ্জ নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তা পূরণ করবে আওয়ামী লীগ সরকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা এটাই আমাদের লক্ষ্য।’ আজ শনিবার (১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সভার শুরুতে… Continue reading মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

আজ পবিত্র ঈদুল আজহা

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শান্তি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা নিয়ে আসা এই উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন মুসলমানরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। এদিন, ঈদের নামাজ… Continue reading আজ পবিত্র ঈদুল আজহা

ঈদুল আজহা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় : প্রধানমন্ত্রী

ঈদুল আজহা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে বলেছেন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হযরত ইব্রাহিম (আঃ) মহান আল্লাহর উদ্দেশে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর… Continue reading ঈদুল আজহা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় : প্রধানমন্ত্রী

তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কড়া সমালোচনায় তোপের মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব থেকে সরে যাব। সোমবার (২৬ জুন) সকালে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে কড়া সমালোচনার মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সংসদ সদস্য… Continue reading তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব

১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে টোল আদায় ২ কোটি ১৮ লাখ টাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। এই সেতু থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা… Continue reading ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতার লোভে মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না।’ তিনি বলেন, ‘২০০১ সালে আমার ওপর তখন প্রচণ্ড চাপ ছিল গ্যাস বিক্রি করতে হবে, কিন্তু আমি রাজি হইনি।’ আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।… Continue reading জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী

ঈদে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (২২ জুন) এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক… Continue reading ঈদে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা