সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। জানা গেছে, ইতিমধ্যে ছয় বিভাগের প্রাইমারি স্কুলে… Continue reading ঢাকা-চট্টগ্রাম বিভাগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই
Category: জাতীয়
জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
শুক্রবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫০ মিনিট) ফ্লাইটটি যাত্রা করেছিল। এর আগে গত ১৩ জুন সুইজারল্যান্ডে চার দিনের সরকারি সফরে জেনেভা যান… Continue reading জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে, জনগণ ভোটের একমাত্র মালিক হিসেবে তারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, আর যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা… Continue reading আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী
আগস্টে ব্রিকসের সদস্য হতে পারে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
ডয়চে ভেলে আগস্টে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷ গতকাল বুধবার (১৪ জুন) জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। ব্যাংকে আমাদের… Continue reading আগস্টে ব্রিকসের সদস্য হতে পারে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে… Continue reading ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১
শান্তর সেঞ্চুরি জয়ের ফিফটি, টেস্টে ওয়ানডে খেলছে টাইগাররা
গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে করেছিলেন ০ আর ৪। তবে এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরিসহ ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সীমিত ওভারের সে ফর্ম এবার সাদা পোশাকেও টেনে আনলেন বাঁহাতি এই ব্যাটার। মারকুটে খেলে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১১৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন… Continue reading শান্তর সেঞ্চুরি জয়ের ফিফটি, টেস্টে ওয়ানডে খেলছে টাইগাররা
আপাতত বিচারপতি পদে ফিরছেন না আলতাফ-শিবলী
আপাতত বিচারপতি পদে ফিরছেন না আলতাফ-শিবলী। সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেন ও ফরিদ আহমেদ শিবলীর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার (১৪ জুন) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত… Continue reading আপাতত বিচারপতি পদে ফিরছেন না আলতাফ-শিবলী
ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ
ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ। ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান। তিনি বলেন, ঈদের সময়… Continue reading ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ
পুলিশে বড় রদবদল, ২৯ কর্মকর্তাকে বদলি
পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। সাত উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারসহ মোট ২৯ জনকে করা হয়েছে বদলি। আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপণে এই রদবদল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাতজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ জন… Continue reading পুলিশে বড় রদবদল, ২৯ কর্মকর্তাকে বদলি
নির্যাতন করে টাকা আদায়: শরীয়তপুরের বিচারক ও ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব
উচ্চ আদালতে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের নির্যাতন করে ৭২ লাখ টাকা আদায়ের ঘটনায় শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন- শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর… Continue reading নির্যাতন করে টাকা আদায়: শরীয়তপুরের বিচারক ও ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব