চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাস জুলাই ও আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসার পর টানা ৬ মাস কেটে গেলেও দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে অর্থবছরের নবম মাসে (মার্চ) এসে আবারও ঘুরে দাঁড়ালো রেমিট্যান্স। অতিক্রম করলো দুই বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, স্বাধীনতার এ মাসে ২০১ কোটি ৭৬… Continue reading স্বাধীনতার মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
Category: জাতীয়
অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না : ডিআরইউতে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের অনুন্মোচিত বিষয় তুলে আনে, সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। সাংবাদিকতা একটি মহৎ পেশা। অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডিআরইউ সভাপতি… Continue reading অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ব্যাংকে এক পরিবারের ৩ জনের বেশি পরিচালক নয়, আইনের খসড়া অনুমোদন
ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক কর্তৃত্ব খর্ব হচ্ছে। এক পরিবার থেকে তিন জনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারবেন না—এমন বিধান রেখে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩’ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের… Continue reading ব্যাংকে এক পরিবারের ৩ জনের বেশি পরিচালক নয়, আইনের খসড়া অনুমোদন
৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ মার্চ থেকে দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে সরকারি চিকিৎসকদের কাছ থেকে বিকেল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এ সুবিধায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাও করা যাবে। সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশনাল প্র্যাক্টিস নীতিমালা-২০২৩… Continue reading ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু
ভয়াল কালরাত আজ
আজ সেই ভয়াল ২৫ মার্চের কালরাত। ১৯৭১ সালের এ রাতেই বাংলার বুকে নেমে এসেছিল মৃত্যুর ঘনতমসা। পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের একটি ঘটেছিল আমাদের এই প্রিয় জন্মভূমিতে। রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী হিংস্র হায়েনার মতো বর্বর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ-নিরস্ত্র স্বাধীনতাকামী বাঙালি জনগণের ওপর। পূর্বপরিকল্পনা অনুযায়ী পূর্ণ সামরিক সম্ভার নিয়ে রাত ১০টার পর সারা দেশে পৃথিবীর… Continue reading ভয়াল কালরাত আজ
স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয় ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে.… Continue reading স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন’ উদ্বোধনকে দুই বন্ধুপ্রতিম দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমি বিশ^াস করি এই মেত্রী পাইপলাইন আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতা উন্নয়নের একটি মাইলফলক অর্জন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম… Continue reading মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী
৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির
৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির। সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে। বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে… Continue reading ৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির
আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বর্তমান কমিশন কোনোভাবে সাংবাদিকদের বিপক্ষে নয়। নির্বাচনে সব ধরনের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’ সোমবার (১৩ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের খসড়া সমন্বিত নীতিমালা প্রণয়ন নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সকালে নির্বাচন ভবনের সম্মেলন… Continue reading আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি
৮ জেলায় নতুন ডিসি
রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীতে বদলি করা হয়েছে।আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব… Continue reading ৮ জেলায় নতুন ডিসি