বাংলাদেশে গত বছর থেকে যে ডলার সংকট শুরু হয়েছিল, নতুন বছরের শুরুতেও পরিস্থিতি উন্নতির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছিলেন যে, নতুন বছরে ডলার সংকট কেটে যাবে। তবে সংকট সমাধানের বিপরীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশংকা করছেন অর্থনীতিবিদরা। ডলার সংকট সমাধানে শুরু থেকে নানা উদ্যোগ নেয় সরকার ও কেন্দ্রীয়… Continue reading নানা পদক্ষেপেও কাটছে না ডলার সংকট
Category: জাতীয়
হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল
উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র… Continue reading হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল
কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি!
কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি, এই নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে কয়েকজনের নামও উঠে এসেছে। তবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেটি নির্ধারণ হবে সন্ধ্যায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় রাষ্ট্রপতি পদে দলটির মনোনয়ন চূড়ান্ত হবে। আর সংসদের সংখ্যাগরিষ্ঠতার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন রাষ্ট্রপতি। সূত্রে… Continue reading কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি!
জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ
L চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের মৃত্যু হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান। শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সময় রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের… Continue reading জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ
পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠ্যপুস্তক পড়ে মন্তব্য করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে ৪টি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল… Continue reading পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটার এই পাতাল মেট্রোরেল পথ নির্মিত হবে। এটিই মেট্রোরেলের প্রথম পাতাল… Continue reading দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কয়টি আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই ছয় আসনের মধ্যে সকলের নজর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এই আসন থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য উকিল… Continue reading ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু
প্ররোচনায় পড়ে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র্যাবের নিষেধাজ্ঞার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে গত এক বছরে অন্তত ১৫… Continue reading প্ররোচনায় পড়ে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ২ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল মেট্রো রেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ১-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’ তিনি বলেন, সরকার প্রথমবারের মতো… Continue reading দেশে প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ২ ফেব্রুয়ারি
এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি বলেন, ‘আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮… Continue reading এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি