বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

  গত বুধবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। ৫ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৩২ বিলিয়ন (৩ হাজার ২০০ কোটি) ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি (১ দশমিক ১২… Continue reading বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো

জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় নিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার (৮ জানুয়ারি) সংসদে নির্ধারিত সময়ে বিলটির প্রতিবেদন দিতে না পারায় সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু সময় চাইলে তা ভোটে দেন স্পিকার… Continue reading গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো

ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারিভাবে নির্মিত ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ছবির নিচে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা তো গুরুতর অসদাচরণ। তাই বঙ্গবন্ধুর ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য ও তার… Continue reading ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট

ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমারে

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট। পরে সেগুলো চলে গেছে ভারতের কলকাতায়। একটি ফ্লাইট গেছে মিয়ানমোরে। এর বাইরে অন্য বেশকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পিছিয়ে গেছে নির্ধারিত সময় থেকে। ফলে যাত্রীদের যেমন… Continue reading ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমারে

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তার দল ও সরকার সর্বদা জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকবে। তিনি বলেন, জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার (৭ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায়… Continue reading জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী

মারা গেছেন সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান

সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা এ তথ্য নিশ্চিত করেছেন। হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত… Continue reading মারা গেছেন সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান

কোভিড: বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেড়েছে দেড় শতাধিক। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার… Continue reading কোভিড: বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সংসদে রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দেবেন আবদুল হামিদ

  চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে গত বছরের ১৯ ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেছেন। এটা ইংরেজি নতুন বছর ২০২৩ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়ে থাকে। সংবিধান অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনের আজ প্রথম বৈঠকে ভাষণ দেবেন… Continue reading সংসদে রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দেবেন আবদুল হামিদ

এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

২০২২ সালে মোট ৭ হাজার ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৪ জনের। আহত হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ২০২২ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ‘২০২২ সালের সড়ক… Continue reading এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহেও কোনো ঘাটতি নেই। আসন্ন রমজান মাসে দাম বাড়ার কোনো আশংকা নেই বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী আরও বলেন,… Continue reading পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্