সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, অনুশীলনের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করাই শীতকালীন অনুশীলনের লক্ষ্য। এছাড়া বহিশত্রুর যেকোনও আগ্রাসন প্রতিহত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। মঙ্গলবার (৩ জানুয়ারি) শীতকালীন প্রশিক্ষণ এলাকা সাভার মিলিটারি ফার্মে ফিল্ড হেডকোয়ার্টার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন,গত ১৯ ডিসেম্বর (২০২২) থেকে তিন… Continue reading সেনাবাহিনী যেকোনও আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত: সেনাপ্রধান
Category: জাতীয়
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। আজ দেওয়া আরেক প্রজ্ঞাপনে কবির বিন… Continue reading নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন
বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ পুলিশকে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা।’ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে… Continue reading বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা
সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা।ব হুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার (৩ জানুয়ারি)। যাত্রা শুরুর প্রথম সপ্তাহে (৫ দিন) পরিচালন বাবদ মেট্রোরেল আয় করেছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত এই আয় হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও… Continue reading সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা
বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ নিয়োগ দিয়েছিলেন: প্রধানমন্ত্রী
বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন, এই প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন। আমি বিশ্বাস করি, আপনারা সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রত্যাশিত… Continue reading বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ নিয়োগ দিয়েছিলেন: প্রধানমন্ত্রী
বিএনপিকে মোকাবিলা করা কঠিন নয় : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিকে মোকাবিলা করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়। বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ- সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তবে, তারা কী করতে চায় বা কী করতে পারে, সে বিষয়ে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা আছে।’ সচিবালয়ে… Continue reading বিএনপিকে মোকাবিলা করা কঠিন নয় : তথ্যমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় ২০২২ সালে নিহত ৯৯৫১
২০২২ সালে ৬৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত এবং ১২৩৫৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত, ২০১ জন আহত হয়েছেন। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত, ৩৫৭ জন আহত এবং ৭৪৩ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭৬১৭টি দুর্ঘটনায় ১০৮৫৮ জন নিহত এবং ১২৮৭৫ জন আহত… Continue reading সড়ক দুর্ঘটনায় ২০২২ সালে নিহত ৯৯৫১
ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলবে
পদ্মা সেতু এবং মেট্রো রেলের পর খুলতে যাচ্ছে বাংলাদেশের বড় উন্নয়নের স্বপ্ন দ্বার ‘বঙ্গবন্ধু টানেল।’ চট্টগ্রামের পতেঙ্গা-দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে এই টানেলে যানবাহন চলাচল শুরু হতে পারে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশা… Continue reading ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলবে
১২ কেজি এলপিজির দাম কমিয়েছে বিইআরসি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি) থেকেই এ দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল… Continue reading ১২ কেজি এলপিজির দাম কমিয়েছে বিইআরসি
উপ-নির্বাচন: তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটি শরিক দলের
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি তিনটির মধ্যে ১৪ দলীয় জোটের শরিক দলকে দুটি আসন দেওয়া হয়েছে। একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা… Continue reading উপ-নির্বাচন: তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটি শরিক দলের