অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। বিএনপি নির্বাচন চায় না,উল্লেখ করে শুক্রবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে নিউইয়র্ক মেট্রাপলিটন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এ… Continue reading অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর আজ থেকে মার্কিন ভিসা নীতি কার্যকর

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকেই এটি কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। যাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে তাদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সদস্য রয়েছেন। মার্কিন… Continue reading নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর আজ থেকে মার্কিন ভিসা নীতি কার্যকর

বৈশ্বিক সংকট কাটাতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

বৈশ্বিক সংকট কাটাতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্পেন ও ইউরোপীয় কাউন্সিল আয়োজিত ‘টুওয়ার্ডস এ… Continue reading বৈশ্বিক সংকট কাটাতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিশ্বায়নের এ যুগে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং নতুন নতুন অপরাধ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, জাল মুদ্রা, সন্ত্রাসী অর্থায়ন ইত্যাদি অপরাধ মোকাবিলা বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে এক চ্যালেঞ্জ। বৈশ্বিক অপরাধের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সনাতনি পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তি নির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য… Continue reading বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সারাদেশে চলতি বছরে সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৯ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। যার সংখ্যা… Continue reading ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

কৃষিজমি থেকে মাটি তোলা যাবে না

জাতীয় সংসদে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০২৩’ পাস হয়েছে। বিলের বিধান অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। তবে, কোনো ব্যক্তি নিজ প্রয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সীমিত পরিসরে বালু বা মাটি তুলতে পারবেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।… Continue reading কৃষিজমি থেকে মাটি তোলা যাবে না

এডিসি হারুনকে পাঠানো হলো রংপুর রেঞ্জে

ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত ডিএমপির এডিসি হারুন-অর-রশীদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবর রহমানের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) এডিসি হারুন-অর-রশীদকে সাময়িক… Continue reading এডিসি হারুনকে পাঠানো হলো রংপুর রেঞ্জে

শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ কথা জানান তিনি। বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক কিছুর মতো বিষয় উঠে এসেছে।… Continue reading শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

শিক্ষার্থীরা পাবে উৎসাহ ভাতা

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে আর প্রাথমিকে বৃত্তি দেওয়া হবে না। শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। কোন পদ্ধতিতে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, কোন প্রক্রিয়ায় বৃত্তি দেওয়া হবে এ বিষয়ে কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও… Continue reading শিক্ষার্থীরা পাবে উৎসাহ ভাতা

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চার দিনে ৯ হাজারের বেশি রোগী

সারাদেশে প্রতিদিন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্ত বেড়েই চলছে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই রোগ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনেই ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন… Continue reading বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চার দিনে ৯ হাজারের বেশি রোগী