এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী

এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আট জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জুলাই)… Continue reading এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী

অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ আন্দোলনে কোনও আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না। এটা কখনই মেনে নেওয়া হবে না। সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সামান্য আন্দোলন দেখে ভয় পাবেন না; যতক্ষণ জনগণ… Continue reading অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষে ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডার ছয়জন নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। নিহত ছয়জনের মধ্যে একজন ফাতাহ কমান্ডার রয়েছেন বলে তাদের সংগঠন… Continue reading ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষে ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ। ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ (৩১ জুলাই) সোমবার দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি। ঢাকার জনসমাবেশটি বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে… Continue reading সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ

লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নির্ধারণ করে লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছেনা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে খেলাপি ঋণ থেকে ব্যাংকগুলোর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৬৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো মোট আদায় করেছে ১ হাজার ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি ব্যাংকগুলো।… Continue reading লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৯

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৯ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২৩ জন। রোববার বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন। বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, খারের জেইউআই-এফ নেতা… Continue reading পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৯

দেশের মানুষ গতকাল বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে: প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে দেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৩০ জুলাই) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পঞ্চম ধাপে আটটি বিভাগের ৩৪ জেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা… Continue reading দেশের মানুষ গতকাল বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে: প্রধানমন্ত্রী

বন্যা ও বৃষ্টির কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি হওয়ায় মশা বেড়েছে, আর মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। মশা কমলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে দুইশর বেশি লোক মারা গেছে এবং ৪০-৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার… Continue reading বন্যা ও বৃষ্টির কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ

দেশব্যাপী আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আজ রোববার (৩০ জুলাই) সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পালন করা হবে এ কর্মসূচি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হবে। শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী… Continue reading দেশব্যাপী আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোট চলছে

সাবেক মন্ত্রী ও সংসদ সদস‌্য ডা. আফসারুল আমিনের মৃত্যুতে শূন‌্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬ ভোটকেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু,… Continue reading চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোট চলছে