সারা দেশে বিএনপির জনসমাবেশ সোমবার

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘অত্যাচার ও নির্যাতনের’ প্রতিবাদে আাগমী ৩১ জুলাই সোমবার সারা দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে তাণ্ডব চালিয়েছে… Continue reading সারা দেশে বিএনপির জনসমাবেশ সোমবার

দেশব্যাপী আ.লীগের প্রতিবাদ সমাবেশ কাল

আগামীকাল সারাদিন সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে এই সমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এই ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন,… Continue reading দেশব্যাপী আ.লীগের প্রতিবাদ সমাবেশ কাল

বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

রাজধানীর প্রবেশমুখে অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আজ শনিবার বিকেলে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ দাবি করা হয়। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন স্থানে এমন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯০ জনকে। ডিএমপির দাবি, বিএনপি… Continue reading বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

রাজধানীর ধোলাইখালে আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুন অর রশিদ গয়েশ্বর চন্দ্রকে মধ্যাহ্নভোজ করান। ডিবির একটি সূত্র জানা যায়, মধ্যাহ্নভোজে… Continue reading মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

প্রধানমন্ত্রী উপহার প্রসঙ্গে যা বললেন বিএনপিনেতা আমান

বিএনপির উত্তর ঢাকা মহানগরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটকের পর অসুস্থ হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা। এ প্রসঙ্গে আমান বলেছেন, ‘আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়ানো হয়। এ অবস্থায় কে বা কারা এসে কী নাটক সাজিয়েছে তা আমি জানি না।’ আজ শনিবার (২৯ জুলাই)… Continue reading প্রধানমন্ত্রী উপহার প্রসঙ্গে যা বললেন বিএনপিনেতা আমান

আজ পবিত্র আশুরা

আজ শনিবার (২৯ জুলাই) ১০ মহররম পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হবে। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পবিত্র… Continue reading আজ পবিত্র আশুরা

ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে… Continue reading ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু, শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবে। আপনারা ঢাকার প্রবেশমুখে অবস্থান করবেন। আমরা তাহলে আপনাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব। আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না। শুক্রবার (২৮ জুলাই) বিকেল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ… Continue reading ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের

আগামীকাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে আজ শুক্রবার (২৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে মহাসমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, আগামীকাল শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি বেলা ১১ থেকে… Continue reading আগামীকাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সংঘর্ষে নিহত ১

রাজধানীতে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আয়োজিত শান্তি সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২)… Continue reading আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সংঘর্ষে নিহত ১