সকলের জন্য সংসদ নির্বাচন উন্মুক্ত না হলে দেশের গণতন্ত্র কেড়ে নেয়া হত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সকলের জন্য সংসদ নির্বাচন উন্মুক্ত না হলে দেশের গণতন্ত্র কেড়ে নেয়া হত। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে বলেন, “সবার জন্য (আওয়ামী লীগ নেতা-কর্মী) নির্বাচন উন্মুক্ত না হলে শুধু নির্বাচনই কলঙ্কিত হতো না, দেশের গণতন্ত্রকেও কেড়ে নেয়া হতো।’ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি… Continue reading সকলের জন্য সংসদ নির্বাচন উন্মুক্ত না হলে দেশের গণতন্ত্র কেড়ে নেয়া হত : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু… Continue reading আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার

শবে বরাতের তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সোয়া ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ… Continue reading শবে বরাতের তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টারশেল উদ্ধার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম- তুমব্রু সীমান্ত কিছুটা শান্ত হলেও জনমনে রয়েছে আতঙ্ক। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে তুমব্রু সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় অক্ষত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করা হয়। এই পযর্ন্ত ঘুমধুম সীমান্ত থেকে… Continue reading মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টারশেল উদ্ধার

২১ বছর ক্ষমতা বন্দী ছিল ক্যান্টনমেন্টে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কাছে প্রশ্ন, কী কী কারণে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ… Continue reading ২১ বছর ক্ষমতা বন্দী ছিল ক্যান্টনমেন্টে : শেখ হাসিনা

সরকারি চাকুরিতে শূন্যপদ ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি : জনপ্রশাসন মন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আজ সংসদকে জানিয়েছেন, সরকারি চাকুরিতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্যপদ রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে বলেন, ‘জনপ্রশাসন থেকে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিকস অব গভর্নমেন্ট সার্ভেন্ট ২০২২ মোতাবেক সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্যপদ… Continue reading সরকারি চাকুরিতে শূন্যপদ ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি : জনপ্রশাসন মন্ত্রী

বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি সুনাকের

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঐতিহাসিক পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীত্বে আসীন হওয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে এবং অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুনাক বলেন, “আপনি একটি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করায় এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে… Continue reading বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি সুনাকের

’৭৫ এর পর এবারেই সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের পর গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তিনি বলেন, “আমি মনে করি, বাংলাদেশে সেই ’৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে সব থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবারের নির্বাচন হয়েছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের… Continue reading ’৭৫ এর পর এবারেই সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : প্রধানমন্ত্রী

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন আর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দিবো না। এর আগে উদারতা দেখিয়ে সীমান্ত খুলে দেয়া হয়েছিল। এখন সেই উদারতা দেখানোর সুযোগ নেই।’ ওবায়দুল কাদের আজ বুধবার… Continue reading নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

হাছান ও অজিত দোভালের মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সকালে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে তার অফিসে বৈঠক করেছেন। হাছান বর্তমানে তিন দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে আসার পর ডা. হাছান গণমাধ্যমকে বলেন, ‘আমরা… Continue reading হাছান ও অজিত দোভালের মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা

Published
Categorized as লিড