তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন সরকারের নতুন ভিসা নীতি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এ ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।’ আজ সোমবার (২৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ‘সরকারের নীতিনির্ধারকরা বলছেন—গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হলো।… Continue reading মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে : তথ্যমন্ত্রী
Category: লিড
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান
আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়্যেব এরদোয়ান। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ইতিহাসে রান-অফ ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। রবিবার (২৮ মে) ঘোষিত বেসরকারি ফল অনুসারে, ৯৮শতাংশ ভোট গণনার পর তিনি পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ… Continue reading তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ নির্দেশ… Continue reading অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির
আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সংঘাত ও অশান্তি চাই না। আমরা চাই মানুষের উন্নতি।’ আজ রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছরপূর্তি’ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান… Continue reading আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল
সারা দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন এ ১১টি টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবহার ছাড়া কোনো যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারবে না। সওজ এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সওজ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথের আওতাধীন নয়টি সেতু ও দুইটি সড়কে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এসব টোল… Continue reading ১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল
ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না
২০ বছর ধরে তুরস্কের মসনদে থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামল আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজ রোববার (২৮ মে) নির্ধারণ করবে দেশটির জনগণ। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী জোটের নেতা কেমাল কিলিকদারোগলু। তিনি এই ভোটকে তুরস্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গণভোট বলে উল্লেখ করেছে। খবর বিবিসির। প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচনে… Continue reading ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না
রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের নেতৃত্বে বিদেশি রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা শর্তসাপেক্ষে বহাল থাকবে। দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এসকর্ট সুবিধা দেওয়া হবে। শনিবার (২৭ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দূতাবাস যদি মনে করে, তাদের এসকর্ট সুবিধা দরকার, তাহলে তারা সে সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া… Continue reading রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটের মাঠে মরিয়া এরদোয়ান-কামাল, শরণার্থীদের ঘিরেও উত্তাপ
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ঘণ্টাগুলো ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না বিরোধী জোটের নেতা কামাল কিলিচদারোগ্লুও। আগামীকাল রোববার (২৮ মে) দেশটিতে দ্বিতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। জাতীয়তাবাদীদের ভোট… Continue reading ভোটের মাঠে মরিয়া এরদোয়ান-কামাল, শরণার্থীদের ঘিরেও উত্তাপ
নির্বাচনে বিএনপিই বাধা: ব্লিঙ্কেনকে দেয়া চিঠিতে প্রমাণ তুলে ধরলেন আওয়ামী লীগ
বুধবার (২৩ মে) রাতে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের বিষয়ে নতুন এ ভিসা নীতি ঘোষণা করেন। সএরপর বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বিতর্ক। ভিসা নীতিকে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের দাবি, এটি সরকারের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের বেকায়দায় ফেলবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে… Continue reading নির্বাচনে বিএনপিই বাধা: ব্লিঙ্কেনকে দেয়া চিঠিতে প্রমাণ তুলে ধরলেন আওয়ামী লীগ
গাজীপুরের নির্বাচনে গণতন্ত্র জয়ী হয়েছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায়।’ আজ শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে… Continue reading গাজীপুরের নির্বাচনে গণতন্ত্র জয়ী হয়েছে : ওবায়দুল কাদের