গাজীপুরের নগরমাতা হলেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রেকর্ড গড়ে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুনের বিজয়ের মধ্য দিয়ে গাজীপুরবাসী একজন নগরমাতা পেলো।… Continue reading গাজীপুরের নগরমাতা হলেন জায়েদা খাতুন

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের নিচে

আবারও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪০৩ কোটি ডলার। তথ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রের। সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ মে) দিনের শুরুতে রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৯৯৩ কোটি ডলার। এরপর ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ৫ কোটি ৯০ লাখ ডলার। ফলে… Continue reading রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের নিচে

আমেরিকার ভিসানীতি: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে ২টায়। এদিন তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ বৈঠকে অংশগ্রহণের কথা জানান। বৈঠকসূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের দুই… Continue reading আমেরিকার ভিসানীতি: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক

সিসি ক্যামেরায় গাজীপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছে ইসি

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান… Continue reading সিসি ক্যামেরায় গাজীপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছে ইসি

মার্কিন ভিসা বিধিনিষেধের প্রতিক্রিয়ায় যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এরপর আজ বৃহস্পতিবার (২৫ মে) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণ তাদের… Continue reading মার্কিন ভিসা বিধিনিষেধের প্রতিক্রিয়ায় যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা পলিসি ঘোষণা

বাংলাদেশের জন্য নতুন ভিসা পলিসি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য নতুন এই পলিসির ঘোষণা দেওয়া হয়েছে। নতুন পলিসি অনুযায়ী, বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে বা তাতে সহায়তা করলে যে কোনও ব্যক্তিকে আর ভিসা নাও দিতে পারে যুক্তরাষ্ট্র। যাদের ওপর… Continue reading বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা পলিসি ঘোষণা

আগামী নির্বাচন হবে আ. লীগ সরকারের অধীনে: শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে এবং তা অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ মে) দোহার র‌্যাফলস হোটেলে কাতার ইকোনোমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতার ইকোনোমিক… Continue reading আগামী নির্বাচন হবে আ. লীগ সরকারের অধীনে: শেখ হাসিনা

বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এসএস পাওয়ার প্লান্টের উপপ্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান জানিয়েছেন, এস আলম গ্রুপের মালিকাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সরবরাহ শুরু করা হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ২টা থেকে এক মেগাওয়াট দিয়ে পরীক্ষামূলক সরবরাহ… Continue reading বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

৯৫ শতাংশ মোবাইলফোন দেশে উৎপাদন হচ্ছে : মোস্তাফা জব্বার

দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ মোবাইলফোনই বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ট্রান্সশান হোল্ডিংসের মোবাইলফোন উৎপাদন কারখানা আই স্মার্ট ইউ কারখানা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, “ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হবে বাংলাদেশ। ডিভাইস… Continue reading ৯৫ শতাংশ মোবাইলফোন দেশে উৎপাদন হচ্ছে : মোস্তাফা জব্বার

বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা কাতারের প্রধানমন্ত্রীর

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী। গতকাল মঙ্গলবার (২৩ মে) দোহায় র‌্যাফেলস টাওয়ারের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, “বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, তারা (কাতার)… Continue reading বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা কাতারের প্রধানমন্ত্রীর