দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’। ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার থেকে ৪৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে ২৪০ কিলোমিটার পর্যন্ত। ভারতের আবহাওয়া অফিস শনিবার (১৩ মে) মধ্যরাতে এমন তথ্য জানিয়েছে। বর্তমানে উপকূলের দিকে এগিয়ে আসার গতিও বেড়ে দাঁড়িয়েছে ২২ কিলোমিটার। দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, রাতেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ কমে… Continue reading দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’
Category: লিড
ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান
ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে রক্ষা পেতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। শনিবার (১৩ মে) সন্ধ্যায় এই অভিযান শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি সমুদ্র উপকূলবর্তী পতেঙ্গা, হালিশহর,কাট্টলী এলাকা পরিদর্শন করেন। অভিযানে… Continue reading ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান
ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বন্দরে ২ নম্বর সংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার… Continue reading ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বন্দরে ২ নম্বর সংকেত
ইমরান গ্রেপ্তার ইস্যু: বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তান, নিহত বেড়ে ৮
)) আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ২৯০ জনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত ১ হাজার ৯০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য… Continue reading ইমরান গ্রেপ্তার ইস্যু: বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তান, নিহত বেড়ে ৮
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত
গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের ভবনটির পঞ্চম তলায় যুদ্ধবিমান দিয়ে সকালে এ হামলা চালানো হয়। পিআইজে-এর সশস্ত্র শাখা নিশ্চিত করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি বৃহস্পতিবার সকালের হামলায় মারা গেছেন। তিনি আবু মুহাম্মদ… Continue reading গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত
মোখা কক্সবাজারের ১২২০ কিলোমিটার দূরত্বে, সমুদ্র উত্তাল
মোখা কক্সবাজারের ১২২০ কিলোমিটার দূরত্বে, সমুদ্র উত্তাল। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৬ টায় এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিমি ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্রে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে… Continue reading মোখা কক্সবাজারের ১২২০ কিলোমিটার দূরত্বে, সমুদ্র উত্তাল
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে
বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেটের ঋণ সহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। এই অর্থ রিজার্ভে যোগ হয়েছে। ফলে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। দুদিন আগেও আমদানি ব্যয় পরিশোধ করার পর রিজার্ভের পরিমাণ ছিল ২৯ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাজেটের অর্থ সহায়তা হিসেবে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার এবং দরিদ্র মানুষের… Continue reading রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে
হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে
মামলাসংক্রান্ত বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকশিশের নামে কোনও ধরনের সুবিধা নেওয়া ও দেওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার (১০ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষের বাইরে ব্যতিক্রমী এ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে… Continue reading হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে
ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে
ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। চলতি সপ্তাহেই ঘূর্ণিঝঢ়ে রূপ নিতে পারে ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নিবে। ‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত… Continue reading ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে
আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের
স্বাস্থ্য খাতের সর্বস্তরে দুর্নীতি বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বলেছেন, ‘দুদক ঠিকমতো কাজ করলে এত দুর্নীতি বাড়ত না। প্রধানমন্ত্রী চেষ্টা করার পরও পাকিস্তান–ব্রিটিশ আমলাতন্ত্রের পরিবর্তন হচ্ছে না। যে সরকারই আসুক আমলারা সব সময় থাকে। তারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়?’ আজ মঙ্গলবার (৯ মে) কারাগারে ডাক্তার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি কে এম… Continue reading আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের