প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের… Continue reading প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

সিএমপি নিষ্ঠা, আন্তরিকতা ও গর্বের সাথে সেবা দিয়ে যাচ্ছে: আইজিপি

আজ ৪ ফেব্রুয়ারি ২০২৪ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ৪৫ বছর ধরে গর্বের সাথে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। আগামীতেও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। আইজিপিচৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ রবিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত… Continue reading সিএমপি নিষ্ঠা, আন্তরিকতা ও গর্বের সাথে সেবা দিয়ে যাচ্ছে: আইজিপি

যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি যুক্তরাষ্ট্র। তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে, দু’দেশেরই স্বার্থ আছে এখানে। আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে তারা আগেও বলেছে।… Continue reading যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে : ওবায়দুল কাদের

সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে। এ হত্যাকা-ের বিচার করতে যে পদক্ষেপ সরকারের নেয়া উচিত, সেটা সরকার নেবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ… Continue reading সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে : আইনমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে নিয়েছেন বলেই সারাবিশ্বের কাজের আগ্রহ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সকল দেশ বাংলদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অভ কালচার মিলনায়তনে শনিবার বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম এবং বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক… Continue reading বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে নিয়েছেন বলেই সারাবিশ্বের কাজের আগ্রহ : পররাষ্ট্রমন্ত্রী

মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ইহকালের শান্তি, পরকালের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। গাজীপুরের টঙ্গী এলাকা রূপ নেয় ধর্মীয় নগরীতে। ৫৭তম… Continue reading মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অংশীদারিত্ব জোরদারে আগ্রহী

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশপাশি জোরদার অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে আগ্রহী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে সেখানকার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন (Jutta Urpilainen) এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের (Janez… Continue reading ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অংশীদারিত্ব জোরদারে আগ্রহী

আমরা কোনো চাপ অনুভব করছি না: ওবায়দুল কাদের

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপি) আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। এখন বিএনপি একটি দল, তার প্রাসঙ্গিকতা নিজেরাই হারিয়ে ফেলেছে। এখানে আমাদের কিছু বলার নেই।’ আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক… Continue reading আমরা কোনো চাপ অনুভব করছি না: ওবায়দুল কাদের

রাজপথে ফ্রিস্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না : কাদের

বিএনপির কালো পতাকা মিছিলকে অবৈধ হিসেবে উল্লেখ করে অনুমতি না নিয়ে রাজপথে ফ্রিস্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। অনুমতি নিবে না,… Continue reading রাজপথে ফ্রিস্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না : কাদের

আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট… Continue reading আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট