জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ

L চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের মৃত্যু হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান। শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সময় রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের… Continue reading জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ

পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠ্যপুস্তক পড়ে মন্তব্য করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে ৪টি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল… Continue reading পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

দেশের কোথাও কোনো কারণে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে… Continue reading বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

জসিম—বেলাল’ চক্রের মাধ‍্যমে ‘গ্রাম’ অটোরিকশা শহরে চলে ৮০ টাকার ‘টোকেনে’

চট্টগ্রাম নগরে দাপিয়ে বেড়াচ্ছে ‘গ্রাম’ অটোরিকশা। শক্তিশালী এক চক্রের ‘টোকেন বাণিজ্যে’ নগরের রাস্তায় চলছে গ্রাম অটোরিকশা। অবৈধ এই টোকেন বাণিজ্যের মাধ্যমে চক্রটি প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই টাকার ভাগ যায় স্থানীয় নেতা থেকে শুরু করে ট্রাফিক ও সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে। সূত্র জানায়, ওই চক্রের মূল হোতা দুজন। একজন জসিম উদ্দিন পাটোয়ারী… Continue reading জসিম—বেলাল’ চক্রের মাধ‍্যমে ‘গ্রাম’ অটোরিকশা শহরে চলে ৮০ টাকার ‘টোকেনে’

দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটার এই পাতাল মেট্রোরেল পথ নির্মিত হবে। এটিই মেট্রোরেলের প্রথম পাতাল… Continue reading দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু

বিএনপির সংসদ সদস‌্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কয়টি আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই ছয় আসনের মধ‌্যে সকলের নজর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এই আসন থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য উকিল… Continue reading ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু

প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবের নিষেধাজ্ঞার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে গত এক বছরে অন্তত ১৫… Continue reading প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে: কাদের

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি ‘ভুলের চোরাবালিতে’ আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি পথ হারিয়ে আজকে পদযাত্রা শুরু করেছে।’ সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। বিএনপির এমপিদের… Continue reading বিএনপি পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে: কাদের

চসিক প্রকল্প পরিচালককে মারধর, গ্রেফতার ৪ জন

নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় প্রকল্প পরিচালকের কক্ষে ভাঙচুর ও মারধরের ঘটনায় গ্রেফতার ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রোববার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কারাগারে… Continue reading চসিক প্রকল্প পরিচালককে মারধর, গ্রেফতার ৪ জন

দেশে প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ২ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল মেট্রো রেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ১-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’ তিনি বলেন, সরকার প্রথমবারের মতো… Continue reading দেশে প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ২ ফেব্রুয়ারি