প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কারও পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদসহ অনেকেই চেষ্টা করছেন আওয়ামী লীগকে ধ্বংস করতে। কিন্তু ধ্বংস করতে পারবে না। একই সঙ্গে আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা… Continue reading আ.লীগে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
Category: লিড
বিএনপির গণ অবস্থান চলছে
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির চার ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি চলছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা এ কর্মসূচি পালন… Continue reading বিএনপির গণ অবস্থান চলছে
বিশ্বে করোনায় আরও ১১০৯ মৃত্যু, শনাক্ত বেড়েছে
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ১৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৫০ হাজার। বুধবার (১১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে,… Continue reading বিশ্বে করোনায় আরও ১১০৯ মৃত্যু, শনাক্ত বেড়েছে
১০ ডিসেম্বরকে নিয়েও একটা আতঙ্ক সৃষ্টি করেছিল: প্রধানমন্ত্রী
সরকার পতনে বিএনপি ও তাদের মিত্রদের আন্দোলনের হুমকিকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগকে ধাক্কা দিলো আর একেবারেই আওয়ামী লীগ পড়ে গেলো, এত সহজ নয়।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।… Continue reading ১০ ডিসেম্বরকে নিয়েও একটা আতঙ্ক সৃষ্টি করেছিল: প্রধানমন্ত্রী
কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচির নামে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। তবে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা থাকবে না। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির… Continue reading কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের পক্ষ থেকে শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা… Continue reading বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ওয়াসা এমডির যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, অনুসন্ধানের অগ্রগতি জানানোর নির্দেশ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছে আদালত। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার মৌখিকভাবে এ আদেশ দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা… Continue reading ওয়াসা এমডির যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, অনুসন্ধানের অগ্রগতি জানানোর নির্দেশ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
গত বুধবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। ৫ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৩২ বিলিয়ন (৩ হাজার ২০০ কোটি) ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি (১ দশমিক ১২… Continue reading বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো
জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় নিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার (৮ জানুয়ারি) সংসদে নির্ধারিত সময়ে বিলটির প্রতিবেদন দিতে না পারায় সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু সময় চাইলে তা ভোটে দেন স্পিকার… Continue reading গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো
৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করলো রাশিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রবিবার ক্রামাটর্স্ক শহরে দুটি ভবনে হামলা চালিয়ে এসব ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি রয়টার্সের পক্ষে। রুশ দাবির বিষয়ে ইউক্রেনেরও… Continue reading ৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করলো রাশিয়া