সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারিভাবে নির্মিত ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ছবির নিচে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা তো গুরুতর অসদাচরণ। তাই বঙ্গবন্ধুর ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য ও তার… Continue reading ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট
Category: লিড
কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এখন আর আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুঁড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে… Continue reading কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরির কোনও দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে… Continue reading বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমারে
গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট। পরে সেগুলো চলে গেছে ভারতের কলকাতায়। একটি ফ্লাইট গেছে মিয়ানমোরে। এর বাইরে অন্য বেশকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পিছিয়ে গেছে নির্ধারিত সময় থেকে। ফলে যাত্রীদের যেমন… Continue reading ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেলো কলকাতা-মিয়ানমারে
সারাবিশ্ব: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৫ শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ৮০ হাজারের বেশি। আর সুস্থ্য হয়েছেন ১ লাখ ৬৭৪ জন। রোববার (৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস… Continue reading সারাবিশ্ব: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (০৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাই কোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা… Continue reading মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট
মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি… Continue reading ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট
জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তার দল ও সরকার সর্বদা জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকবে। তিনি বলেন, জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার (৭ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায়… Continue reading জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী
সোনার দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ৯০৭৪৬ টাকা
বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার (৮ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা আজ শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম… Continue reading সোনার দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ৯০৭৪৬ টাকা
কক্সবাজারে পর্যটকবাহী গাড়ি উল্টে নিহত ১
কক্সবাজারের রামুতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন সাত জন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা… Continue reading কক্সবাজারে পর্যটকবাহী গাড়ি উল্টে নিহত ১