৪৮ঘন্টায় ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

মুক্তির এক দিনেই একশো কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখের কামব্যাক সিনেমা। জানা গেছে, মুক্তির দু’দিনের ব্যবসা দু’শো কোটি ছাড়িয়েছে। ‘পাঠান’ মুক্তির দিন প্রকাশের পর থেকেই শাহরুখ-ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায়। অবশ্য… Continue reading ৪৮ঘন্টায় ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে কয়েকদিন পরপর স্টার্ট দিতে হয়। বিএনপির অবস্থা এখন পুরোনো গাড়ির মতোই হয়ে গেছে। তারা বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। আর দম না থাকায় এখন তারা নীরব পদযাত্রার কর্মসূচি দিয়েছে। আগামী ২৯… Continue reading আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের ভুল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘পাঠ্যবইয়ে যদি কোনও ভুল থাকে, সেটি অনিচ্ছাকৃত। যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে থাকে, সেটি তদন্তের জন্য কমিটি গঠন করেছি আমরা।’ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাকের অভিজ্ঞতামূলক শিক্ষাতরীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা… Continue reading পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী

রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধনের অপেক্ষায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর পদ্মার কোলঘেঁষা রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতির… Continue reading রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধনের অপেক্ষায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প

চালু হলো পল্লবী স্টেশন: পল্লবী টু আগারগাঁও ৭ মিনিটে

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে গত ২৯ ডিসেম্বর। এক মাসেরও কম সময়ের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) চালু হলো পল্লবী স্টেশন। রাজধানীর উত্তরা থেকে ট্রেনটি মিরপুরের পল্লবী স্টেশনে যখন পৌঁছে, তখন সকাল ৮ টা ৩৫ মিনিট। যাত্রী ওঠার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশ্য রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও আসতে যাত্রীদের… Continue reading চালু হলো পল্লবী স্টেশন: পল্লবী টু আগারগাঁও ৭ মিনিটে

বিএনপির সমাবেশ : রাজপথে সতর্ক আওয়ামী লীগ

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আট স্থানে বুধবার (২৫ জানুয়ারি) সমাবেশ করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। দলটির নেতারা জানান, কর্মসূচির নামে বিএনপির নেতাকর্মীরা যেন সহিংসতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় রাজপথে থাকছেন তারা। এ… Continue reading বিএনপির সমাবেশ : রাজপথে সতর্ক আওয়ামী লীগ

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা দেওয়া হয়েছে জাতীয় সংসদে। তাদের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এরমধ্যে খেলাপি ঋণ হচ্ছে ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য উপস্থাপন করেন। সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে… Continue reading সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

চট্টগ্রামে জন্মনিবন্ধন আইডি হ্যাক: কাউন্সিলর কার্যালয়ে দুদকের হানা

জন্মনিবন্ধন জালিয়াতির সঙ্গে কাউন্সিলর কার্যালয়ের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে কাউকে গ্রেফতার করা না হলেও কাউন্সিলর কার্যালয়ের বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম-১… Continue reading চট্টগ্রামে জন্মনিবন্ধন আইডি হ্যাক: কাউন্সিলর কার্যালয়ে দুদকের হানা

দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখিয়েছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানার খলিশাখালী এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে আরও দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা বড়বাজার সড়কের ডে নাইট… Continue reading দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

অভিভাবক হিসেবে মায়ের নাম লেখা যাবে: হাইকোর্ট

বিভিন্ন সরকারি নথি, বিশেষ করে শিক্ষা সনদ পেতে ফরম পূরণের ক্ষেত্রে বাবার নাম লেখার বাধ্যবাধকতা আর থাকছে না। এখন থেকে বাবা না থাকলে কিংবা ইচ্ছাকৃতভাবে বাবার পরিচয় ব্যবহার করতে না চাইলে যে কেউ সরকারি ফরম পূরণের ক্ষেত্রে মা কিংবা আইনগতভাবে অন্য কোনও অভিভাবকের নাম যুক্ত করতে পারবেন বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ জানুয়ারি)… Continue reading অভিভাবক হিসেবে মায়ের নাম লেখা যাবে: হাইকোর্ট