যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই শিক্ষার্থীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ গোলাগুলির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার পৃথক এই ঘটনা ঘটে। চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি… Continue reading যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই শিক্ষার্থীসহ নিহত ৯

মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারকের আদালত এ রায় দেন। আসামিরা হলেন, নুরুল হক ফকির, নাকিব হোসেন আদিল সরকার, শামসুল হক ফকির, সাইদুর রহমান রতন, মোখলেছুর রহমান মুকুল ও সুলতান মাহমুদ ফকির। মামলার এজাহার… Continue reading মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

সরকারের হাতে যাচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষমতা

বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা সরকারের হাতে যাচ্ছে। রোববার (২২ জানুয়ারি) সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল তোলা হয়। বিলটি সংসদে তোলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে পাঁচ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়… Continue reading সরকারের হাতে যাচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষমতা

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষপর্ব। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি আর কল্যাণ কামনা করা হয়। পরিচালনা করেন দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকে টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আমিন, আল্লাহুম্মা আমিন! লাখো মুসল্লিল কণ্ঠে একই ধ্বনি। আল্লাহর… Continue reading আখেরি মোনাজাতে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমা

ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ জানুয়ারি)। নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির ১৯ বা ২০ তারিখকে ভোটগ্রহণের তারিখ হিসেবে চূড়ান্ত করে ৪ বা ৫ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে আগামী ২৩… Continue reading ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচন

বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে: বিশ্বব্যাংকের এমডি

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। একইসঙ্গে উচ্চমধ্যম আয়ের দেশের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক দ্বিপাক্ষিক সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে… Continue reading বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে: বিশ্বব্যাংকের এমডি

পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে কোথাও ধর্মবিরোধী কোনও বিষয় থাকার সুযোগ নেই। কারণ আমরা নৈতিকতার শিক্ষায় বিশ্বাস করি এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার মূল স্তম্ভ। শনিবার (২১ জানুয়ারি) সকালে নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার… Continue reading পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই: দীপু মনি

করোনার টিকা: এক ব্যক্তির পেছনে সরকারের খরচ ১০-১৫ হাজার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার মতো ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য সরকারের ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে।’ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন,… Continue reading করোনার টিকা: এক ব্যক্তির পেছনে সরকারের খরচ ১০-১৫ হাজার

২০২২ সালে প্রতি ৪ দিনে একজন সাংবাদিক নিহত: জাতিসংঘ

গত বছর বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছে।২০২২ সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যম কর্মী হত্যা ৫০ শতাংশ বেড়েছে। অর্থাৎ, গড়ে প্রতি ৪ দিনে একজন সাংবাদিক নিহত হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ইউনেসকোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি)। এতে… Continue reading ২০২২ সালে প্রতি ৪ দিনে একজন সাংবাদিক নিহত: জাতিসংঘ

শরীয়তপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বরিশাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো: সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল।… Continue reading শরীয়তপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়