ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, সম্পাদক… Continue reading বিচারককে গালাগাল : ভিডিও অপসারণের নির্দেশ
Category: ফোকাস
রিজার্ভের অর্থ ফেরত আসার সম্ভাবনার দ্বার খুলল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক উদ্দেশ্য-প্রণোদিতভাবে যুক্ত ছিলো। শুধু তাই নয়, আরসিবিসি ব্যাংকের সহযোগিতার কারনেই অর্থ চুরি সম্ভব হয়েছে- বাংলাদেশের দায়ের করা মামলা বাতিল চেয়ে ফিলিপাইনের ৬ আসামীর আবেদন নাকচ করে এমন রায় দিয়েছে নিউইয়র্ক আদালত। একই সঙ্গে ২ ফ্রেবুয়ারির মধ্যে তাদের মধ্যস্থতার নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে রির্জাভের অর্থ ফেরত আনার সম্ভাবনার… Continue reading রিজার্ভের অর্থ ফেরত আসার সম্ভাবনার দ্বার খুলল
আ.লীগ সব সময় ইসলামের খেদমত করে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে। ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে কাউকে বিপথগামী করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আজ সোমবার (১৬ জানুয়ারি) সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি… Continue reading আ.লীগ সব সময় ইসলামের খেদমত করে : প্রধানমন্ত্রী
বিদ্যুতের দাম বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দামবৃদ্ধির এ তথ্য জানানো হয়। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। গত ৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর… Continue reading বিদ্যুতের দাম বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ: বিপ্লব বড়ুয়া
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে দলটির চট্টগ্রামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে… Continue reading চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ: বিপ্লব বড়ুয়া
মুসল্লিদের পদচারণায় দুই দিন আগেই মুখর টঙ্গির ইজতেমা ময়দান
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে। তবে এর দুই দিন আগেই বুধবার (১১ জানুয়ারি) থেকেই হাজার হাজার মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসল্লির দল মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার ‘খিত্তা’য় অবস্থান নিতে শুরু করেছেন। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান প্রায় পূর্ণ হয়ে গেছে। করোনার কারণে বিশ্ব… Continue reading মুসল্লিদের পদচারণায় দুই দিন আগেই মুখর টঙ্গির ইজতেমা ময়দান
দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ… Continue reading দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
আ.লীগে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কারও পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদসহ অনেকেই চেষ্টা করছেন আওয়ামী লীগকে ধ্বংস করতে। কিন্তু ধ্বংস করতে পারবে না। একই সঙ্গে আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা… Continue reading আ.লীগে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
স্ত্রী-সন্তানকে হত্যা: ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন
নগরের পাঁচলাইশ থানার মরাদপুর এলাকায় ১৯৯৫ সালে স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে স্বামী আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ কক্সবাজার জেলার মহেশখালীর রাজঘাটা এলাকার ইয়াকুব আলীর ছেলে । আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বলেন, স্ত্রী… Continue reading স্ত্রী-সন্তানকে হত্যা: ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন
চবি ছাত্রলীগকে শোকজ
দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ৭ দিনের মধ্যে এ নোটিশের জবাবের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়… Continue reading চবি ছাত্রলীগকে শোকজ