এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

২০২২ সালে মোট ৭ হাজার ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৪ জনের। আহত হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ২০২২ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ‘২০২২ সালের সড়ক… Continue reading এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহেও কোনো ঘাটতি নেই। আসন্ন রমজান মাসে দাম বাড়ার কোনো আশংকা নেই বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী আরও বলেন,… Continue reading পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্

২০ বছর পর আত্মসমর্পণ কাশেম চেয়ারম্যানের

বহুল আলোচিত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার আসামি আবুল কাশেম চৌধুরী ২০ বছর পর আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বলেছেন… Continue reading ২০ বছর পর আত্মসমর্পণ কাশেম চেয়ারম্যানের

সেনাবাহিনী যেকোনও আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত: সেনাপ্রধান

  সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, অনুশীলনের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করাই শীতকালীন অনুশীলনের লক্ষ্য। এছাড়া বহিশত্রুর যেকোনও আগ্রাসন প্রতিহত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। মঙ্গলবার (৩ জানুয়ারি) শীতকালীন প্রশিক্ষণ এলাকা সাভার মিলিটারি ফার্মে ফিল্ড হেডকোয়ার্টার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন,গত ১৯ ডিসেম্বর (২০২২) থেকে তিন… Continue reading সেনাবাহিনী যেকোনও আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত: সেনাপ্রধান

ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের পর দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার

  মাদারীপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সার্কেল অফিসের দুই রাজস্ব কর্মকর্তার ঘুস লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর বিকালে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়। যেখানে দেখা যায়,… Continue reading ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের পর দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। আজ দেওয়া আরেক প্রজ্ঞাপনে কবির বিন… Continue reading নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন

বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ পুলিশকে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা।’ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে… Continue reading বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা

সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা।ব হুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার (৩ জানুয়ারি)। যাত্রা শুরুর প্রথম সপ্তাহে (৫ দিন) পরিচালন বাবদ মেট্রোরেল আয় করেছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত এই আয় হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও… Continue reading সপ্তাহে মেট্রোরেলে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা

বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ নিয়োগ দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

  বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন, এই প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন। আমি বিশ্বাস করি, আপনারা সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রত্যাশিত… Continue reading বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ নিয়োগ দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

‘ছয় দফা’ মঞ্চ নিয়ে খুলল লালদিঘী ময়দান

  সংস্কার এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে এমন সব স্থাপনা নিয়ে নতুন রূপে সাজানো চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানের গেইট খুলল প্রায় তিন বছর পর। আগের ভাঙাচোরা সীমানা দেওয়ালগুলো সংস্কার করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ‘ছয় দফা মঞ্চ’। বালির মাঠটি ঢেকে দেওয়া হয়েছে সবুজ ঘাসে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আনুষ্ঠানিকভাবে… Continue reading ‘ছয় দফা’ মঞ্চ নিয়ে খুলল লালদিঘী ময়দান