চট্টগ্রাম-৮ উপনির্বাচন: নোমান আল মাহমুদ জয়ী

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: নোমান আল মাহমুদ জয়ী। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। বৃহস্পতিবার (২৭… Continue reading চট্টগ্রাম-৮ উপনির্বাচন: নোমান আল মাহমুদ জয়ী

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে সকাল ৮টায় নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল… Continue reading চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার চার জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) এবং পল্লবীর ভাগিনা… Continue reading বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তবে নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে বলেও তিনি জানান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন। ওবায়দুল… Continue reading পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

‘কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, নমিনেশন তো আমি দেবো’

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নিজেরা নিজেরা যেন কোনো রকম কাদা ছোড়াছুড়ি না করে, সে বিষয়েও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই, নমিনেশন তো আমি দেবো। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মোবাইলে… Continue reading ‘কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, নমিনেশন তো আমি দেবো’

দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা

দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা। আগামী দুই বছরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। ২০২৬ সালের মধ্যেই বর্তমান সরকারের নেওয়া পরিকল্পিত সব প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন করতে চায় ভূমি মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন দেখতে চায়। যে ব্যবস্থাপনায় জমির মালিকভিত্তিক খতিয়ান হবে, হবে না খতিয়ানের দাগ শেয়ার। সরকারের এই… Continue reading দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা

নির্বাচন বানচাল করা বিএনপির একটি অপচেষ্টা : মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন বিএনপির একটিই অপচেষ্টা নির্বাচন বানচাল করা। তৃতীয় কোনো শক্তি দেশটার ক্ষমতা নিক। এটাই তারা চায়। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে জিততে পারবেনা। তাই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে দেবেনা। তারা ক্ষমতায় আসবেনা জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা।… Continue reading নির্বাচন বানচাল করা বিএনপির একটি অপচেষ্টা : মুক্তিযুদ্ধ মন্ত্রী

৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার। দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন, এশিয়ান টিভির মাদারীপুর… Continue reading ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অটোরিকশাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ৩

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আবদুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে… Continue reading অটোরিকশাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ৩

বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

দেশের কোথাও কোনো কারণে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে… Continue reading বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী