ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু

বিএনপির সংসদ সদস‌্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কয়টি আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই ছয় আসনের মধ‌্যে সকলের নজর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এই আসন থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য উকিল… Continue reading ছয় আসনে উপ-নির্বাচনের ভোট শুরু

রাজশাহী সমাবেশ ছিল বিএনপির চেয়ে ১৪ গুণ বড়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার‌্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ বিএনপির চেয়ে ১২ থেকে ১৪ গুণ বড় ছিল। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. হাছান বলেন, ‘আসলে রোববার একটা… Continue reading রাজশাহী সমাবেশ ছিল বিএনপির চেয়ে ১৪ গুণ বড়: তথ্যমন্ত্রী

বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত: কাদের

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষাদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব… Continue reading বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত: কাদের

চট্টগ্রামে মন্দিরের চুরি যাওয়া স্বর্ণ পথের ধারে

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে শত বছরের প্রাচীন শ্রীশ্রী বুড়া কালী মন্দিরে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধলঘাটের নন্দরখিল এলাকার একটি পথের ধারে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্থানীয় এক যুবকের থেকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। এসব স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায়… Continue reading চট্টগ্রামে মন্দিরের চুরি যাওয়া স্বর্ণ পথের ধারে

রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধনের অপেক্ষায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর পদ্মার কোলঘেঁষা রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতির… Continue reading রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধনের অপেক্ষায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প

দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখিয়েছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানার খলিশাখালী এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে আরও দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা বড়বাজার সড়কের ডে নাইট… Continue reading দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারকের আদালত এ রায় দেন। আসামিরা হলেন, নুরুল হক ফকির, নাকিব হোসেন আদিল সরকার, শামসুল হক ফকির, সাইদুর রহমান রতন, মোখলেছুর রহমান মুকুল ও সুলতান মাহমুদ ফকির। মামলার এজাহার… Continue reading মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

করোনার টিকা: এক ব্যক্তির পেছনে সরকারের খরচ ১০-১৫ হাজার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার মতো ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য সরকারের ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে।’ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন,… Continue reading করোনার টিকা: এক ব্যক্তির পেছনে সরকারের খরচ ১০-১৫ হাজার

শরীয়তপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বরিশাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো: সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল।… Continue reading শরীয়তপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ… Continue reading দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী