শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ। সম্পত্তির লোভে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় হাসান আলী নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ টুকরো করে স্কুল ব্যাগে ভরে সমুদ্র সৈকত এলাকায় ফেলে দেওয়ার লোমহর্ষক জবানবন্দী দিয়েছে গ্রেপ্তার পুত্রবধূ আনারকলী। স্বামী ও ভাসুর মিলে হত্যার পর শ্বশুরের লাশ গুম করতে নিজের সহযোগিতার কথাও জবানবন্দীতে… Continue reading শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ
Category: সারাদেশ
ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজধানীর উত্তরার অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালালের সক্রিয় উপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। সোমবার (২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং… Continue reading ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিশ্বায়নের এ যুগে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং নতুন নতুন অপরাধ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, জাল মুদ্রা, সন্ত্রাসী অর্থায়ন ইত্যাদি অপরাধ মোকাবিলা বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে এক চ্যালেঞ্জ। বৈশ্বিক অপরাধের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সনাতনি পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তি নির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য… Continue reading বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি
দেশজুড়ে বিএনপির পদযাত্রা, নারায়ণগঞ্জ-হবিগঞ্জে সংঘর্ষ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশজুড়ে পদযাত্রা করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেন নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে থাকছে এবারের প্রতিবেদন। চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম, নির্মম নির্যাতন হয়েছে, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের অন্যায় চাপে… Continue reading দেশজুড়ে বিএনপির পদযাত্রা, নারায়ণগঞ্জ-হবিগঞ্জে সংঘর্ষ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা দাবি
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, বিরোধীদের ওপর দমন–পীড়নের অভিযোগ ও আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা চায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে… Continue reading বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা দাবি
কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০, বিস্ফোরক জব্দ
মৌলিভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোম, অস্ত্র, নগদ টাকা ও প্রশিক্ষণ সামগ্রী। শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে। অভিযানে… Continue reading কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০, বিস্ফোরক জব্দ
বৃষ্টির পানিতে তলিয়ে গেল চট্টগ্রাম
গত দু’দিনের টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন স্থানে। বৃষ্টিতে নগরের ষোলশহর দুই নম্বর গেট থেকে মুরাদপুরের দিকের সড়ক, আতুরার ডিপো থেকে হামজারবাগ সিনেমা গলি, প্রবর্তক মোড়, চকবাজারের কাপাসগোলা, বাকলিয়া, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাটের কিছু অংশসহ নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন এসব এলাকার বাসিন্দারা।
ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বিএনপি: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচাপরমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবং কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাসবহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও আওয়ামী লীগ এবং কৃষক লীগসহ সব সহযোগী সংগঠন মাঠে একসাথে কাজ করছে।তবে এই এডিস মশার চেয়েও ভয়াবহ… Continue reading ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বিএনপি: তথ্যমন্ত্রী
প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।’ আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষকলীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী… Continue reading প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু
গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লু্ৎফুল কবীর। নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।… Continue reading গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু