রোববার অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন ৩ শতাধিক চরমপন্থী

সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের তিন শতাধিক চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করছেন। রোববার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা। সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র সদর দপ্তরে বেলা সাড়ে ১১টায় এ আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র… Continue reading রোববার অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন ৩ শতাধিক চরমপন্থী

বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলি ও আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন সেনা কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মে) রুমা উপজেলার জারুলছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের… Continue reading বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দেওয়ার একটি… Continue reading ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী

আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার পর পরই আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার আশ্রিত মানুষের মধ্য থেকে সাড়ে ১২ হাজার ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। রোববার (১৪ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উবায়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে কিছু কেন্দ্র ত্যাগ করেছেন। প্রায় আড়াই লাখ… Continue reading আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে

‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে মিয়ানমারে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশটির স্থলভাগের আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। রোববার (১৪ মে) রাতে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ… Continue reading ‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে

ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান

ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে রক্ষা পেতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। শনিবার (১৩ মে) সন্ধ্যায় এই অভিযান শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি সমুদ্র উপকূলবর্তী পতেঙ্গা, হালিশহর,কাট্টলী এলাকা পরিদর্শন করেন। অভিযানে… Continue reading ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বন্দরে ২ নম্বর সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার… Continue reading ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বন্দরে ২ নম্বর সংকেত

মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার (৬ মে) যুক্তরাজ্যের রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার। তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।… Continue reading মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

চট্টগ্রামে দালালদের প্রশ্রয় না দেয়ার জের: অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে বিআরটিএ এর বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিরুদ্ধে অপ্রপ্রচারে নেমেছে একটি চক্র। চক্রটি অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিআরটিএ’র বিরুদ্ধে নানা জায়গায় প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র সব কার্যক্রমে গতি এসেছে। বিভিন্ন সেবা করা হয়েছে ডিজিটিলাইজড। ফলে সেবগ্রহিতা কোন ধরণের হয়রানি ছাড়াই পাচ্ছেন কাঙ্খিত সেবা।… Continue reading চট্টগ্রামে দালালদের প্রশ্রয় না দেয়ার জের: অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে বিআরটিএ এর বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রাব্বানী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন মারা গেলেন। শুক্রবার (৫ মে) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও… Continue reading নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫